স্বৈরশাসককে বাংলাদেশে ফেরাতে প্বার্শবর্তী দেশ ষড়যন্ত্র করছে : সুবিপ্রবি উপাচার্য
স্টাফ রিপোর্টার শান্তিগঞ্জ সুনামগঞ্জ : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসাইন বলেছেন, ‘পতিত স্বৈরাচার সরকার তাদের অন্যায়-অবিচার, অপশাসনের কারণে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতারিত করা হয়। কিন্তু নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশ কিভাবে একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিতে পারে। তারা আবার পতিত স্বৈরাচারকে বাংলাদেশে ফেরাতে তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দেশব্যাপী নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ র্যালী পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের নিষিদ্ধ সংগঠন সারাদেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে পুলিশের উপর হামলা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ মানুষের সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। জ্বালাও-পোড়াও, ভাংচুরের মাধ্যমে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো ক্রমেই এ দেশে পতিত স্বৈরাচারকর প্রবেশ করতে দেওয়া হবে না। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চান্দ, প্রভাষক সাইদুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ মোবারকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
১৬.১১.২০২৬
Leave a Reply