সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পদার্থ বিজ্ঞান বিভাগের একটি শ্রেণীকক্ষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সুবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চান্দের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের শিক্ষার্থী হামজা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর জাকির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুবিপ্রবির উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর হারুন অর রশিদ।
এসময় বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের হাতে বিজয়ী পুরষ্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এতে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মোবারক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমানসহ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply