রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

ছাতকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্ত

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ১৮৪ বার ভিউ
ছাতকে প্রতীমা বিসর্জনের
মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্ত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব সমাপ্ত হয়েছে। টানা ৫দিনব্যাপী উৎসব শেষে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় শহরের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে প্রতীমা বিসর্জন অনুষ্ঠান চলে। প্রতীমা বিসর্জন অনুষ্ঠান দেখতে এ বছরও চাঁদনীঘাট এলাকা ছিল উল্লেখযোগ্য লোক সমাগম।
বিগত দিনে রাত ৭ বা ৮টার দিকে প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হতো। বর্তমানে বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাদনীঘাটে প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর কম সংখ্যক প্রতীমা বিসর্জন করা হয়েছে। শহরের কুমনা, শিববাড়ি, ত্রি-নয়ণী, মহামায়া, চৈতন্য সংঘ, কালীবাড়ী ও মহাপ্রভুর আখড়া পূজা মন্ডপের প্রতিমা ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে বিসর্জন দেয়া হয়। এ বছর উপজেলার ৩৬টি মন্ডপে শারদীয় উৎসব পালিত হয়। এরমধ্য পৌর শহরে ১২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদনীঘাটে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি শেখ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম, নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পিযুষ ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস দাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা অজয় ঘোষসহ সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং দর্শনার্থী লোকজনও উপস্থিত ছিলেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!