ছাতক পৌরসভার আয়োজনে
৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ছাতক পৌরসভার পক্ষ থেকে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা শনিবার ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসব মূখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর সভার বিভিন্ন বিদ্যালয়ের ৩য়,৫ম ও ৮ম শ্রেণির মোট ৪৩৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
মেধাবৃত্তি পরীক্ষার সকল কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন। শনিবার সার্বক্ষণিক তিনি কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপণা দেন।
এ সময় মেধা বৃত্তি পরীক্ষার সাথে সম্পৃক্তদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সচিব শরদিন্দু রায়। উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম),ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃশাহজাহান আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রৌকশলী আমির হোসেন,ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক শাওন,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম, ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পৌরসভার কর আদায় কারী জামাল উদ্দিন, কর -নির্ধারক সাইদুল হক মোল্লা, সহকারী কর-আদা,য়কারী রতন দে,শিক্ষক অজয় পাল,দুলন তরফদার,বঙ্কিম আচার্য্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ##
Leave a Reply