রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার ভিউ
ছাতকে দু’পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ
গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতকে ক্ষেতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহত ১৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উওর কুর্শী গ্রামের গ্রামের নুরুল আমিন ও মোস্তফা মিয়ার মধ্যকার পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কুর্শী গ্রামের একটি পক্ষের গৃহপালিত গরু প্রতিপক্ষের জমিতে ঢুকে ধান খাওয়া শুরু করে। এনিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মোস্তফা পক্ষের লোকজন বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দফায়-দফায় প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন দুটি পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধও রয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত আনাই মিয়া, শামীম আহমদ, রাজা মিয়া, কামরুল মিয়া, সাইফল আলম, হারুন মিয়া জুয়েল আলম, সদরুল আলম, আইয়ুব আল, রুস্তুম আলীসহ উভয়পক্ষ ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
থানার ওসি (অপারেশন) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!