ছাতকে রাজনৈতিক মামলায় একজন ও
ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার
ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন ও জিআর পরোয়ানাভুক্ত একজন সহ দুইজন-কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা নং ১৬(৮) ২০২৬ এর গ্রেফতার আসামি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের হাজী আব্দুল মনিরের ছেলে আবু বক্কর রাজা মিয়া (৫০)। ও মামলা নং ২৪৭/২৬ জি আর ( ছাতক) এর আসামি পৌর সভার চরেরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৪)
আবু বক্কর রাজা মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক জন অন্যতম নেতা।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন(পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।##
Leave a Reply