মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে উঠান বৈঠক ছাতকে রাজনৈতিক মামলায় একজন ও ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার সুরমার বুক চিরে অবাধে বালু-মাটি লুট! ছাতকে ড্রেজারের দাপটে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে, বাড়ছে নদীভাঙন ও জনবসতির ঝুঁকি ! হযরত শাহজালালের দরগায় প্রাচীন পাথরের দেয়াল, সিলেটের মুসলিম-পূর্ব ইতিহাসের নতুন অনুসন্ধানের সম্ভাবনা ছাতকে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন মিয়া গ্রেপ্তার ধর্মপাশায় সাবেক এমপি রতনের বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের সমবেত হওয়ার অভিযোগ, পিএস আটক স্বৈরশাসককে বাংলাদেশে ফেরাতে প্বার্শবর্তী দেশ ষড়যন্ত্র করছে : সুবিপ্রবি উপাচার্য সুবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন আমির হোসেন দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড

ধর্মপাশায় সাবেক এমপি রতনের বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের সমবেত হওয়ার অভিযোগ, পিএস আটক

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

ধর্মপাশায় সাবেক এমপি রতনের বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের সমবেত হওয়ার অভিযোগ, পিএস আটক

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়ির উঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ‘হাওর বাংলা’ বাড়িতে এ অভিযান চালানো হয়।

ধর্মপাশা থানা পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটের দিকে পুলিশ খবর পায়, বাড়িটির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের সদস্যরা সমবেত হয়েছেন।
খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পিএস ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করে পুলিশ।

অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চলা, ছোট-বড় ১৫টি ইটের টুকরা এবং বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার বাবুল আক্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ধর্মপাশা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।

পরে গ্রেফতার ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেসনোটে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!