1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
সুনামগঞ্জের সাংবাদিকতায় ঐক্য ফিরিয়ে আনার তাগিদ দিলেন পিআইবি’র মহাপরিচালক - ছাতক নিউজ ২৪ ডট কম
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত‌কে সৈদেরগাঁও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পের কোটি টাকার তামার তার গায়েব! ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুইজন আটক ২০৫৩ কোটি টাকার প্রকল্পে ‘হাওয়া’ উন্নয়ন পিডিবির মেগা প্রকল্পে ব‌্যাপক অনিয়মের অভিযোগ,অভিযুক্ত প্রকৌশলীরা এখ‌নো বহাল, ছাতকে আদালতের ডিক্রি অমান্য করে সীমানা পিলার উপড়ে ফেলার অভিযোগ, থানার নীরবতায় ক্ষোভ দুদ‌কের তদন্ত শুরু,আতং‌কিত প্রকৌশলীরা সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে ‘সাগর চুরি’—একই কাজে দ্বৈত বিল, গায়েব কোটি টাকার মালামাল ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান অনুষ্ঠান

সুনামগঞ্জের সাংবাদিকতায় ঐক্য ফিরিয়ে আনার তাগিদ দিলেন পিআইবি’র মহাপরিচালক

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১৪৮ বার ভিউ

সুনামগঞ্জের সাংবাদিকতায় ঐক্য ফিরিয়ে আনার তাগিদ দিলেন পিআইবি’র মহাপরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ জেলা প্রশাসক এর নেতৃত্বে সুনামগঞ্জের সাংবাদিকতায় ঐক্য ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকতা হলো মহান পেশা। এই পেশার মাধ্যমে সমাজে মানুষের সাথে হওয়া অনিয়ম দুর্নীতিগুলো তুলে ধরে সাংবাদিকরাই। অন্যান্যদের থেকেও সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা বেশি তাই আমি চাইবো সকল সাংবাদিকরা ঐক্য বজায় রেখে কাজ করে যাবেন।

সংগঠন ভিন্ন হতেই পারে সেটার প্রভাব যেন সংবাদের ক্ষেত্রে না পড়ে। তিনি আরও বলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য আমাকে যে আবেদন করা হয়েছে সেজন্য বলবো আপনারা সবাই একত্রিত হন। যদি আপনারা সবাই এক ছাদের নিচে না আসতে পারেন তাহলে আমি কিছুই করতে পারবো না। যদি সবাই একত্রিত হতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ নিয়ে আসবো। তিনি আরও বলেন, আপনাদের অনুসন্ধানমূলক সাংবাদিকতার যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটি আমি মনে করি আপনাদের কাজে আসবে।

প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি সূত্র শিখিয়ে দিলাম সেই সূত্র’র ব্যবহার করে আপনারা সাংবাদিকতা চালিয়ে যাবেন। আমরা সুনামগঞ্জের সাংবাদিকদের জন্য ভবিষ্যতে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবো। শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে ৩ দিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোটিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সভা প্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবি’র প্রশিক্ষক মো. শাহ আলম সৈকতের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিআইবি’র উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন, সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান,পারভেজ আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পিপি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় অংশের সভাপতি সাংবাদিক পংকজ কান্তি দে,সুনামগঞ্জ প্রেসক্লাবের ৩য় অংশের সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী,সাংবাদিক বুরহান উদ্দিন ও আমিনুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহন করা সাংবাদিকদের মধ্যে সনদপত্র প্রদান করেন অতিথিরা। উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে তিনদিন ব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। এসময় প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির সাবেক প্রযোজক মো. শাহাবুদ্দিন, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,সুনামগঞ্জের সাংবাদিকরা যদি কোন্দল গ্রুপিং লবিং ছেড়ে এক প্লাটফরমে আসেন তাহলে তাদের সকলের সুবিধার জন্য আমরা খাস খতিয়ানের জায়গায় একটি বহুতল ভবনের প্রস্তাব পাটাতে পারি। সভাপতির বক্তৃতায় জাফর ওয়াজেদ আরো বলেন,হোসেন শহীদ সোহরাওয়ার্দি সাহেব বলেছিলেন বঙ্গবন্ধুকে সেক্রেটারী করে আওয়ামীলীগের কমিটি গঠন করার জন্য। কিন্তু ভাসানী সাহেব অলি আহাদকে আওয়ামীলীগের সেক্রেটারী করার পক্ষপাতি হওয়ায় কাগমারীর সম্মেলনে আওয়ামীলীগ ভেঙ্গে ন্যাপের জন্ম হয়। এখন আওয়ামীলীগ তার জায়গায় ঠিকে আছে কিন্তু ন্যাপ অস্তিত্ববিহীন। তাই কোন্দল গ্রুপিং লবিং করে কোনদিনই ফলাফল ভাল হয়না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!