রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে নবী করিম(সাঃ)র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাতকে খাদিমুল ইসলামের বিক্ষোভ সমাবেশ

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২২২ বার ভিউ

ফ্রান্সে নবী করিম(সাঃ)র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
ছাতকে খাদিমুল ইসলামের বিক্ষোভ সমাবেশ
বিশেষ প্রতিনিধি,
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ)র ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ও মাদ্রাসা থেকে খন্ড-খন্ড মিছিল শহরের লাল মসজিদ এলাকায় এসে জড়ো হতে থাকে। বৈশ্বিক করোনা মহামারী উপেক্ষা করে প্রতিবাদী হাজার-হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে গোটা শহর মিছিলে-মিছিলে ভরে উঠে। বিক্ষুব্ধ হাজার-হাজার নবী প্রেমিক মানুষের প্রতিবাদী কন্ঠ আকাশ-বাতাস প্রকম্পিত করেছে। নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ)কে রাষ্ট্রীয় মদদে অবমাননা করায় বিক্ষোভ মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রনের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে জুতাপেটা করে বিক্ষোভকারী। পরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত¡রে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। শহরের লাল মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম ও খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি শায়খ মাওলানা আব্দুল হান্নান। মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খ মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবুল কালাম, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ইসকন্দর আলী, মাওলানা আকিক হোসেন, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এড. সুফি আলম সুহেল, মাওলানা শওকত আলী, মাওলানা আজাদ মিয়া, মাওলানা মদচ্ছির আলী, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা মাওলানা আইনুল ইসলাম, হাফিজ জিয়াউর রহমান, মাওলানা আমির আহমদ, মুফতি মোহাম্মদ নোমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা এখলাছুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সকল পন্য সামগ্রী বাংলাদেশে বর্জন করা হবে। ছাতকে প্রতিষ্ঠিত ফ্রান্স ভিত্তিক লাফার্জ সিমেন্ট কারখানার পন্য বর্জন ও পরিবহন বন্ধ করবে তৌহিদী জনতা। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত¡রে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম ও খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি শায়খ মাওলানা আব্দুল হান্নান। সমাবেশে ব্যবসায়ী হাজী আজিজুর রহমান, মোঃ সাদিক তালুকদার, হাজী এখলাছ খান, আব্দুল মুকিত, মর্তুজা মিয়া তালুদার, আবুল কালাম রোমান, আব্দুল লতিফ তালুকদার, হাজী জাহেদ মিয়া, হাজী সুহেল তালুকদারসহ শহরের ব্যাবসয়ী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!