রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

জনগণের ভালোবাসা ও আস্থা আমাদের শক্তি! ছাত‌কে দোলার বাজারে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার ভিউ

জনগণের ভালোবাসা ও আস্থা আমাদের শক্তি!
ছাত‌কে দোলার বাজারে ধানের শীষ
প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বি‌ভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) বিকা‌লে দোলার বাজার,কু‌শি মোহাম্মদগঞ্জ বাজার,জা‌হিদপুর,ছয়গ্রাম মোহাম্মদগঞ্জ বাজারসহ নিবাচনীয় পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীর অংশগ্রহণে পথ সভাটি নির্বাচনী প্রচারণায় নতুন গতিবেগ এনে দেয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গন মানু‌ষের সবার জনপ্রিয় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

তিনি এলাকাবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন এবং সমবেত জনতার উদ্দেশে এক প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে উঠে আসে পরিবর্তনের অঙ্গীকার, জনগণের অধিকার রক্ষা ও এলাকায় সার্বিক উন্নয়ন কাযর্ক্রমের দৃষ্টিভঙ্গি। কলিম উদ্দিন আহমেদ মিলন তার বক্তব্যে বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ সংখ্যাগনিষ্ঠ আসনে বিজয়ী হবে বিএন‌পি।জনগণের ভালোবাসা ও আস্থা আমাদের শক্তি। তাই সব নেতাকর্মীকে আহ্বান জানাই ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সব সময় সচেষ্ট থাকবেন।পথসভায় বক্তারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ এবং আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দোলার বাজার ইউনিয়ন ছাতক উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে উন্নয়নের সম্ভাবনা ব্যাপক। জনগণের সমর্থনে ধানের শীষ প্রার্থী নির্বাচিত হলে এসব উন্নয়ন কার্যক্রম গতি পাবে। এদিকে, পথসভা উপলক্ষে দোলার বাজার এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ করা যায়।

বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন সভায়। নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও প্রচারণামূলক প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মাধ্যমে পথসভায় যোগ দেন। বক্তৃতার পর ক্ষেত্র পর্যায়ে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়। সভা শেষে স্থানীয় এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণামূলক লিফলেট বিতরণ, ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন পাড়া-মহল্লায় পথসভা ও গণসংযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘন বসতিপূর্ণ দোলার বাজার এলাকায় এ পথসভা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা বিএন‌পির নেতা ফারুক আহমদ,নজরুল ইসলাম,উপ‌জেলার কিএন‌পির আহবায়ক ফ‌রিদ আহমদ,ফজলুর রহমান বকুল,নিজাম উদ্দিন,কামাল উদ্দিন,
যুবদল নেতা জাহাঙ্গীর আলম,মু‌হিবুর রহমান,জেলা ছাত্রদল নেতা ইমন আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!