সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ছাতকে প্রধান শিক্ষকের ভুলে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা: ২০২৬-এর সিলেবাসে পড়িয়ে ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৯৭ বার ভিউ

ছাতকে প্রধান শিক্ষকের ভুলে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা: ২০২৬-এর সিলেবাসে পড়িয়ে ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চরম গাফিলতি ও ভুল নির্দেশনায় কয়েকজন অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়ম অনুযায়ী পুরোনো সিলেবাসে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও, প্রধান শিক্ষক তাদের ভুল বুঝিয়ে নতুন (২০২৬ সালের) শিক্ষাক্রমের সিলেবাসে প্রস্তুতি নিতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ‘অনিয়মিত’ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করছে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ববর্তী সিলেবাস প্রযোজ্য। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান তাদের জানান যে, এবার পরীক্ষা ২০২৬ সালের নতুন কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষকের এই নির্দেশনা মেনেই শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে ভুল সিলেবাসে প্রস্তুতি গ্রহণ করে।

গত কয়েকদিন আগে পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা দেখতে পায়, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র। নতুন সিলেবাসে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ ভিন্ন সিলেবাসের প্রশ্ন দেখে হতবাক হয়ে পড়ে। এতে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং অধিকাংশের পরীক্ষা আশানুরূপ হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তাদের একটি মূল্যবান বছর নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন,আমরা স্যারের কথা বিশ্বাস করে সারা বছর নতুন সিলেবাসে পড়েছি। কিন্তু পরিক্ষার হলে গিয়ে দেখি সব উল্টো। আমাদের এই অপূরনীয় ক্ষতি দায় কে নেবে।আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো সন্তোষজনক সমাধান না পেয়ে, নিরুপায় হয়ে শিক্ষার্থীরা রোববার (৩ মে, ২০২৬) ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু রায়হান খানের কাছে জানতে চাইলে তিনি দায়সারাভাবে বলেন, “সারাদেশের একই চিত্র। কি করবো, এখন আর কিছু করার নাই।”

এদিকে সচেতন অভিভাবক মহলের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া অদক্ষ প্রধান শিক্ষকের কারণেই আজ সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!