ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেফতার
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক থানার পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই সারোয়ার, এএসআই মো. তোহা, এএসআই শহিদুল ও এএসআই বিশ্বজিৎসহ একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে।অভিযানে ছাতক থানার সিআর–৩৯৯/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হান্নান (৩৮), পিতা ছিদ্দেক আলী, সাং কুপিয়া, ডাকঘর ছাতক;সিআর–৫৪৯/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি মোছা. সেলিনা বেগম, স্বামী কবির আহমদ, সাং বোবরাপুর, ডাকঘর কালারুকা;
এবং বিদ্যুৎ সিআর–১৭৬/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. খুরশেদ আলী, পিতা জনিফর আলী, সাং জয়নগর, থানা ছাতক—এই তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের রবিবার (১৩ অক্টোবর) সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. সফিকুল ইসলাম খান।
Leave a Reply