ছাতকে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন মিয়া গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ছাতক উপজেলা শাখার সহসভাপতি মো. হারুন মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাকেশ্বর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালিয়ে
থানার মামলা নং-১৬ (তারিখ: ৯ আগস্ট ২০২৬) মামলার আসামি হারুন মিয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত হারুন মিয়া ছাতক উপজেলার ১২ নম্বর ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আব্দুল মনাফ ও সুন্দরী বিবির ছেলে। তিনি ছাতক উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
Leave a Reply