সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ছাতকে দিনব্যাপী মতবিনিময়, গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৬১ বার ভিউ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভরেরগাঁও
(বুড়াইরগাঁও) অরুনোদয় গুচ্ছ গ্রাম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয়
কমিশনার (রাজস্ব ও পরিচালক স্থানীয় সরকার) মো. ফজলুল কবীর। রোববার বিকেলে
তিনি অরুনোদয় গুচ্ছগ্রামের বসবাসকারী ২৬টি পরিবারের সদস্যদের খোঁজ খবর
নেন। পরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুচ্ছগ্রামে
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে প্রতিটি পরিবারকে দুটি করে গাছ বিতরণ
করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এসময় স্থানীয় বাসিন্ধারা নলকূপ ও
যাতায়াতের রাস্তাটি সংস্কারের দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার মো.
গোলাম কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক
চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ
আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর
রহমান, ইউপি সচিব অধীর রঞ্জন দাস, ইউপি সদস্য আবদুর রহমান, আলকাব আলী,
মাহমদ আলী, সুরেতাজ মিয়া, সামছুল হক, হোসাইন আহমদ লনি ও নিজাম উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেট
পত্রিকার সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, দৈনিক আমার সংবাদের সাংবাদিক
মোশাহিদ আলী ও দৈনিক সিলেটের ডাকের সাংবাদিক বদর উদ্দিন আহমদ, ইউডিসি
উদ্যোক্তা সুজেল মিয়া, গ্রাম পুলিশ তফাদার আলা উদ্দিন, মহল্লাদার রইছ
আলী, রসিমত আলী, নুরুল আমীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে অতিরিক্ত
বিভাগীয় কমিশনার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে
জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর ছাতকে কর্মকর্তাদের সাথে
মতবিনিময় করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা সেমিনার
কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও সাম্প্রতিক
বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান
ফজলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা
তৌফিক হোসেন খান, সাব রেজিষ্ট্রার আবদুর রশিদ ধলা মিয়া, থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মানিক চন্দ্র দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধূরী রাজিব মোস্তফা,
সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব,
যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, থানার এসআই সৈয়দ আবদুল মান্নান,
উপ-সহকারী প্রকৌশলী এমএ জাসির, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা
জুলকার নাঈন, উপজেলা আনসার ভিডিপির ইন্সট্রাক্টর শফিকুর রহমান, সহকারী
পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক
সুপারভাইজার সুয়েব আহমদ প্রমূখ।
মতবিনিময় শেষে তিনি হাসনাবাদ ঝাওয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। সেখানে
বসবাসরত মানুষের খোঁজখবর নিয়ে তিনি অসহায় ৬০টি পরিবারের মধ্যে ত্রান
সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ত্রান সামগ্রীর মধ্যে ছিল
১০ কেজি চাল ও ২ কেজি আলু। এসময় কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলমসহ
স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!