রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

ছাত‌কে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প উদ্বোধন,সড়ক নিরাপত্তায় নতুন দিগন্তের সূচনা

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার ভিউ

ছাত‌কে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প উদ্বোধন,সড়ক নিরাপত্তায় নতুন দিগন্তের সূচনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ক্যাম্প চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মেজবাউজ্জামান শিলু, ব্যবসায়ী আলমগীর হোসেন, ওসি আব্দুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক জাউয়াবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, স্থানীয় প্রবাসী ও বিত্তবানদের উদ্যোগে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে ক্যাম্পটি নির্মিত হয়েছে। স্থানীয়রা আনন্দ প্রকাশ করে জানান, এ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। দোয়া পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাইদ আহমদ।#!!###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!