রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি ‘জিবি টেলিভিশন’-এর ম্যানেজিং ডিরেক্টর হলেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক সৈয়দ নাদির আহমদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার ভিউ

গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি ‘জিবি টেলিভিশন’-এর ম্যানেজিং ডিরেক্টর হলেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক সৈয়দ নাদির আহমদ

নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করেছে উপজেলার প্রথম অনলাইন টিভি প্ল্যাটফর্ম— জিবি টেলিভিশন। এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যুক্ত হলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশনের সাবেক মহাসচিব সৈয়দ নাদির আহমদ। একই সঙ্গে তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও দীর্ঘদিন সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন।
সৈয়দ নাদির আহমদ বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও তাঁর সাংবাদিকতার মূল শিকড় গেঁথে আছে দেশের মাটি ও মানুষের সাথে। যুক্তরাজ্যের মাটিতে তিনি শুধু বাংলা গণমাধ্যমের একজন সম্মানিত কণ্ঠই নন, কমিউনিটির বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত। প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার পাশাপাশি মূলধারার সমাজেও তিনি বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় জিবি টেলিভিশনে তাঁর সম্পৃক্ততা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গোলাপগঞ্জ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সাংবাদিকতার সঙ্গে তাঁর দীর্ঘ সময়ের পথচলা ইতোমধ্যেই অনেক তরুণ সাংবাদিকের অনুপ্রেরণার উৎস হয়েছে। দেশের বিভিন্ন মফস্বল এলাকায় সরেজমিন সংবাদ সংগ্রহ, স্থানীয় গণমানুষের সমস্যা তুলে ধরা এবং নিরপেক্ষ সাংবাদিকতার মানদণ্ড প্রতিষ্ঠায় তিনি রেখেছেন মূল্যবান অবদান। মাঠে–ময়দানে একসাথে কাজ করার সেই স্মৃতিপূর্ণ দিনগুলোর কথা স্মরণ করে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা জানান, নাদির আহমদ শুধু একজন সাংবাদিকই নন, তিনি সহকর্মীদের পরামর্শদাতা, বন্ধু এবং অনেকের কাছেই আত্মার আত্মীয়। জিবি টেলিভিশনের পরিচালনা পর্ষদ মনে করছে—অভিজ্ঞতা, প্রজ্ঞা ও প্রবাসে গড়ে ওঠা আন্তর্জতিক নেটওয়ার্ক ব্যবহার করে সৈয়দ নাদির আহমদ প্ল্যাটফর্মটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য হবে গোলাপগঞ্জ ও সিলেট বিভাগের স্থানীয় সংবাদ, প্রবাসী কমিউনিটির খবর, সংস্কৃতি, উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড দ্রুত ও নির্ভরযোগ্যভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। সেই সাথে থাকবে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, অনলাইনভিত্তিক অনুসন্ধানী রিপোর্ট তৈরি এবং এলাকার তথ্যপ্রযুক্তি-নির্ভর গণমাধ্যমকে আরও শক্তিশালী করা।
ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৈয়দ নাদির আহমদ বলেন, “গোলাপগঞ্জের মানুষ ও আমার শিকড়ের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া। দেশের উন্নয়ন, প্রবাসীদের কর্মকাণ্ড এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা—এই তিনটিকেই আমরা জিবি টেলিভিশনের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে চাই।”সহকর্মী ও সাংবাদিক মহল তাঁর সুস্বাস্থ্য, নেক হায়াত এবং সফল দায়িত্বপালনের জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁর নেতৃত্বে জিবি টেলিভিশন গোলাপগঞ্জসহ পুরো সিলেট অঞ্চলে অনলাইন সাংবাদিকতায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই আশা স্থানীয় তরুণ সংবাদকর্মীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!