রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

আজিমশাহ পালপুরকে হারিয়ে ইয়াং সোসাইটি রামপুর চ্যাম্পিয়ন

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার ভিউ

আজিমশাহ পালপুরকে হারিয়ে ইয়াং
সোসাইটি রামপুর চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, ছাতক
সুনামগঞ্জের ছাতকে জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি খেলার মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ইয়াং সোসাইটি রামপুর ও আজিমশাহ ফুটবল একাদ্বশ পালপুরের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ট্রায়ব্রেকারে ৩-৪ গোলে পালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামপুর ইয়াং সোসাইটি। পালপুর ও রামপুর দোলারবাজার ইউনিয়নের পাশাপাশি গ্রাম। এর আগে নির্ধারিত সময়ের প্রথমার্ধে রামপুরের জালে প্রথম গোলটি করেন আফরোজ। এর কিছু সময় পর রামপুর ইয়াং সোসাইটির পক্ষে পালপুরের জালে দুটি গোল করেন ওপি খান। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের দুই মিনিট হাতে থাকতে ঘানার সামসিরের গোলে সমতায় ফিরে। রেফারি মিলন খানের শেষ বাঁশিতে ম্যাচটি ট্রায়ব্রেকারে গড়ায়।

এদিকে, ম্যাচের শুরুতে মুরব্বি তোফায়েল আহমদ আনা মিয়ার সভাপতিত্বে ও আবদুল মোমেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ফাইন্যাল ম্যাচের উদ্বোধন করেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক শাহ শফিকুল আলম মতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্রীড়াবিদ হিজবুল বারী শিমুল, স্থানীয় মর্যাদ গ্রামের মুরব্বি আজর আলী, পালপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য হাফিজ আবদুল জলিল, কল্যাণপুর গ্রামের মবাশ্বির আলী, বারগোপী গ্রামের নিজাম উদ্দিন, লক্ষিপাশা গ্রামের নুর মিয়া, মুক্তারপুর গ্রামের রাকিম আলী, জটি গ্রামের রইছ আলী, রামপুর গ্রামের নিজাম উদ্দিন মেম্বার। এসময় জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের শহিদ মিয়া, জিয়াউল, নজরুল, বাবলু, ফারুক মিয়া, সায়েক আহমদ, সালা উদ্দিন, আলী আহমদ, বদরুল আমীনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার ক্রিড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচের প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী মিঠু রহমান ও দ্বিতীয় পুরস্কার দাতা আয়ারল্যান্ড প্রবাসী সেলিম উদ্দিনসহ জটি এডুকেশন ট্রাস্ট ইউকের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন জটি এলিভেন স্টার ফুটবল ক্লাবের সদস্যরা। শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার আপ ফুটবল ক্লাবের মাঝে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!