ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট নয় — জনগণকে বিভ্রান্তিতে ফেলছে একটি চক্র: কলিম উদ্দিন আহমেদ মিলন
ছাতক প্রতিনিধি
“যারা ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দেয়, তাদের ভোটের ময়দানে ‘না’ বলুন”— বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের দৃঢ় আহ্বান।
গত মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত ৯টায় পযন্ত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, বাশতলা-হকনগর, কলাউরা ও নরশিংপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার, ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্টিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,“ছাতক-দোয়ারায় বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করার ফলেই আজ দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রথমেই আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সহযোগিতা চাইতে।
নির্বাচনে জয়ী হলে নোয়ারাই-বাংলাবাজার হয়ে হকনগর পর্যন্ত সড়ক উন্নয়নসহ দোয়ারাবাজারের প্রতিটি রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন করা হবে।”তিনি আরও বলেন,“একটি মহল রাজনীতির নামে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। পিআর, গণভোট ইত্যাদি নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ধর্মের নামে মানুষকে প্রতারিত করে ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দেয়ার মতো অপপ্রচার চালাচ্ছে।
জনগণ এখন সচেতন— তাদের ধোঁকায় আর কেউ পড়বে না। তাই, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের ভোটের ময়দানে ‘না’ বলুন।এ সময় উপস্থিত ছিলেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, হাজী মো. আব্দুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, এবং আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, লায়েক শাহ, তানিমুল ইসলাম ও শফি উদ্দিন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এখলাছুর রহমান তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, ইসমাইল আলী, আব্দুর রউফ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন, যুবদল আহবায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা রোয়াব আলী, মো. সেলিম আহমদ, মো. জুবায়ের আহমেদ মজুমদার, ডা. জহির উদ্দিন, ডা. আলম শিকদার, আব্বাস মিয়া মেম্বার ও খোকনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা ##
Leave a Reply