সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে
নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ

দিরাই প্রতিনিধি

একসময় যে হাওরের বুকে থইথই করত পানি, চারদিকে ছিল মাছের বিচরণ, বর্ষায় নৌকার চলাচলে মুখর থাকত বিস্তীর্ণ জলাভূমি—সেই হাওর এখন পানিশূন্যতার দিকে এগোচ্ছে। রোদের তাপে শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে হাওরের বিস্তীর্ণ মাটি। কোথাও কোথাও সামান্য পানি থাকলেও অধিকাংশ এলাকায় দেখা যাচ্ছে শুকনো মাটির বিস্তার। একই সঙ্গে কমছে বিভিন্ন নদী, খাল ও জলাশয়ের পানি। এমন চিত্র সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন হাওরাঞ্চলে।

সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুমে হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বদলে যাচ্ছে জলাভূমির স্বাভাবিক পরিবেশ। পানির অভাবে মাছের বিচরণ ও প্রজননক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি হাওরনির্ভর কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। স্থানীয়দের প্রশ্ন, হাওর ও নদ-নদীর পানি সংরক্ষণে কার্যকর উদ্যোগ কোথায়?

দিরাই উপজেলার বিভিন্ন হাওরের মধ্যে কলিয়াকুটা, বরামের, চাপতির, উঙ্গলের, হুড়ামদুরী, দাড়াগী, বাদালিয়া, কাইজমার বন্দ, ছায়ার, সরমঙ্গলের, টানির ও উদিরসহ বিভিন্ন হাওরে পানির পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

দিরাই উপজেলায় মোট ১৭টি হাওর ও ২৩টি নদী রয়েছে। তবে সরকারি এসব তথ্যের পরও হাওরের পানি সংরক্ষণ ও নদ-নদীর নাব্যতা রক্ষায় কার্যকর উদ্যোগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।

স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা জানান, একসময় হাওরে পর্যাপ্ত পানি থাকায় মাছ ধরা, কৃষিকাজসহ বিভিন্ন কাজে সুবিধা হতো। কিন্তু এখন পানির স্বল্পতায় হাওরের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব ও প্রজনন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক কোহিনুর মিয়া বলেন, আগে হাওরে অনেক পানি থাকত। মাছও পাওয়া যেত প্রচুর। এখন পানি কমে হাওর শুকিয়ে যাচ্ছে। এতে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন বলেন, পানির সংকট শুধু দিরাইয়ে নয়, পুরো সুনামগঞ্জ জেলাতেই একই অবস্থা বিরাজ করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পানি একটি প্রাকৃতিক বিষয়। গত বছর মার্চ, এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টির কারণে ধান তলিয়ে গিয়েছিল। জুন-জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাত হলেও এরপর সেভাবে আর বৃষ্টি হয়নি। সাধারণত ধান কাটার পর পাহাড়ি ঢল আসে। কিন্তু এবার স্বাভাবিক সময়ে সেই ঢল না আসায় হাওরের পানি আগেই নেমে গেছে।

কৃষি কর্মকর্তা আরও জানান, দিরাই উপজেলার বিভিন্ন স্থানে পানির স্তর ৭৫০ ফুটের নিচে নেমে গেছে। ফলে পানিও দ্রুত নিচে নেমে যাচ্ছে। সেচের বিষয়ে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন ধরনের পাইপ স্থাপনের কাজ করছে। তবে বৃষ্টিপাত না হলে এবং কৃষকেরা বিকল্প সেচব্যবস্থা গ্রহণ করতে না পারলে আগামী দিনে পানির সংকট দেখা দিতে পারে।

অন্যদিকে, নদী খননের বিষয়ে সরকারের পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে রয়েছে অপেক্ষা। দিরাই উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, নদী খননের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রকল্প অনুমোদন দেওয়া আছে। পরিকল্পনা অনুযায়ী নদী খননের কাজ বাস্তবায়ন করা হবে।

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের মতে, হাওরের পানি দ্রুত কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি পানি ব্যবস্থাপনার দুর্বলতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিভিন্ন স্থানে স্লুইসগেট অকার্যকর থাকা, অপরিকল্পিতভাবে বাঁধ কেটে পানি নিষ্কাশন এবং নদী-খালের নাব্যতা কমে যাওয়ার বিষয়গুলো হাওরের স্বাভাবিক পানিপ্রবাহে প্রভাব ফেলতে পারে।

তিনি হাওরের পানি ধরে রাখতে স্লুইসগেটগুলো কার্যকর করা, নদী-খাল খনন এবং পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের দিরাই উপজেলা শাখার সহসভাপতি আব্দুল্লাহ রাজী বলেন, দিরাইয়ের হাওর ও নদ-নদী এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু দিন দিন হাওরের পানি কমে যাওয়া এবং নদ-নদীর নাব্যতা সংকট উদ্বেগজনক।

তিনি বলেন, নদী-খাল ভরাট, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। হাওরের পানি সংরক্ষণে নদী-খাল খনন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, স্লুইসগেট সংস্কার এবং জলাশয় দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আব্দুল্লাহ রাজী আরও বলেন, হাওরের পানি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। হাওর বাঁচলে কৃষি, মৎস্যসম্পদ ও হাওরপারের মানুষের জীবন-জীবিকা রক্ষা পাবে।

স্থানীয়দের মতে, হাওরের পানি ধরে রাখতে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, প্রয়োজনীয় স্থানে খনন, অকার্যকর স্লুইসগেট সংস্কার এবং পানি নিষ্কাশনব্যবস্থার সঠিক ব্যবস্থাপনা জরুরি। একই সঙ্গে মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও জলাভূমির স্বাভাবিক পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

হাওর শুধু কৃষিজমি নয়, এটি মাছ, জলজ উদ্ভিদ, পাখি ও অসংখ্য মানুষের জীবন-জীবিকার অন্যতম আশ্রয়স্থল। তাই হাওর ও নদ-নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। অন্যথায় ভবিষ্যতে কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!