“ভোটারদের কাছে খোলা চিঠি “
প্রিয় ছৈলাবাসী,প্রিয় ছৈলা আফজলাবাদ ইউনিয়নবাসী(ছাতক-সুনামগঞ্জ) ,আসসালামু আলাইকুম ।আমি আপনাদের ছেলে ছৈলা কাজী বাড়ির আমেরিকা প্রবাসী কাজী মমিনুল ইসলাম লিখছি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অতিসন্নিকটে পাকিস্তান আমল থেকে শুরু হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১২নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন অবহেলিত ও বঞ্চিত উপজেলা সকল ইউনিয়ন পরিষদ থেকে তার অন্যতম কারন আমরা শিক্ষিত, যোগ্য একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পারি নাই।
১। ইউনিয়নের পরিচিতি:অবস্হান: ছাতক উপজেলা, সুনামগঞ্জ জেলা,সিলেট বিভাগ। আয়তন: ৩১৯০ হেক্টর (৭৮৯০)একর জনসংখ্যা:২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ২৮৯৯৪ জন।ভোটার সংখ্যা:প্রায় পঁচিশ হাজার
পোস্টাল কোড:৩০৮৩ প্রশাসনিক কোড: ৬০ ৯০ ২৯ ৯০।
কেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদ আলাদা:
•ছৈলা জমিদার বাড়ি ,এলাকায় নদিয়া বাসী চৌধুরী জমিদার হিসেবে সিলেট বিভাগে পরিচিত ছিলেন।আজও যদি জমিদার বাড়িতে যান তাহলে দেখতে পারবেন প্রাচীন নিদর্শন।
•আফজাল শাহ ( রা:)এর মাজার শরিফ: ছৈলা ইউনিয়নের নামটাই এসেছে হজরত আফজাল শাহর থেকে,তার মাজারকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে।
•ছৈলা আফজলাবাদ রেলওয়ে স্টেশন:ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই স্টেশনটি ছাতক-সিলেট রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত হওয়ায় স্হানীয় মানুষের ঢাকা-সিলেট যাতায়াতের জন্য এটা লাইফলাইন ।ছৈলা নামটা যদিও আজ রেল স্টেশনের নামের সঙ্গে যুক্ত নয় তার কারণ একটি মহল চক্রান্ত করে উঠিয়ে নিয়েছে।
•মরমী গীতিকার গিয়াসউদদিন আহমেদের বাড়ি ও স্মৃতি জাদুঘর: সিলেটের লোক সংস্কৃতিতে এই নামটাই খুব সুপরিচিত।আমি ও দেশে থাকতে যখন উনার লিখিত মরমী কবিতা পুস্তক আকারে প্রকাশিত করার উদ্যোগ গ্রহণ করা হয় তখন আমিও তার প্রকাশনার সাথে যুক্ত ছিলাম।উনার কবিতা বইয়ের মধ্যে আমার নাম ও আছে ।
•প্রবাসী শক্তি: সিলেটের অন্যান্য এলাকার মতো এখানেও লন্ডন,আমেরিকা,ফ্রান্স ,ইটালি,পর্তুগাল,ও সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী আছেন।কয়েক বছর আগে ছৈলা আফজলাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে গঠন করা হয়েছে যা এলাকার উন্নয়ন মূলক কাজে সাহায্য করেছে।
আসুন: আমরা দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই মিলে আমাদের অবহেলিত, অসহায়, দরিদ্র,বঞ্চিত ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একজন শিক্ষিত, দক্ষ, মেধাবী, সৎ যোগ্য মানুষ নির্বাচিত করি।আমাদের অঙ্গীকার হবে জাগো ইউনিয়ন জাগো ছৈলা আফজলাবাদ- সেবাই হবে আমাদের অঙ্গীকার 🔥।আজ এই পযর্ন্ত
আমেরিকা থেকে
কাজী মমিনুল ইসলাম।
Leave a Reply