রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জ ৫ বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার ভিউ

সুনামগঞ্জ ৫
বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ
মিলনের মনোনয়নপত্র সংগ্রহ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গত রোববার (২১ ডিসেম্বর) সকালে ছাতক উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র-২ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা প্রার্থীর প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে দলীয় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার হালনাগাদ ভোটার তথ্য সংবলিত ভোটার সিডিও নির্বাচন কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। বিএনপি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে সংগঠিত ও পরিকল্পিত প্রচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এসব তথ্য ব্যবহার করা হবে।

জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম ও পৌর বিএন‌পির যুন্ম আহবায়ক শামছুর রহমান বাবুল জানান,দীর্ঘদিন ধরে ছাতক–দোয়ারাবাজার এলাকার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদী। তারা আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে কলিম উদ্দিন আহমেদ মিলন কাজ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচন কমিশনের সব নির্দেশনা মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!