রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন: মনোনয়ন জমা দিলেন ৮ প্রার্থী

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার ভিউ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন: মনোনয়ন জমা দিলেন ৮ প্রার্থী

ষ্টাপ রি‌পোটারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে টানটান উত্তেজনার মধ্যেই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমে উঠেছে প্রার্থিতা দৌড়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকা‌লে পর্যন্ত এই আসন থেকে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সুনামগঞ্জ জেলা ওছাতক দোয়‌ারাবাজার উপ‌জেলায় বিএন‌পির,জাপা,খেলাফত মজ‌লিসও জামায়াত ও পিপলস পার্টি সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে উপ‌স্থিত হ‌য়ে নিজ নিজ
ম‌নোনয়ন দা‌খিল ক‌রে‌ছেন প্রাথীরা । এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঙা হয়ে উঠেছে নির্বাচনী আলোচনা।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন দুপুরে তার মনোনয়নপত্র দাখিল করেছি‌লেন। এরপর তিনি দোয়ারাবাজারেও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে মনোনয়ন দাখিল করেন।
একই কার্যালয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হা‌ফিজ মাওলানা আব্দুল কাদির
এবং আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ।তাদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. মোশাহিদ আলী তালুকদার।
অপরদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ-এর কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. আজিজুল হক মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন ঘিরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রশাসনিক কার্যালয়গুলোতে ছিল উৎসব মুখর শা‌ন্তির পরিবেশ। প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে—ভোটের মাঠে এবার থাকবে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা, যেখানে দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্রদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের গতি-প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করবে।

মনোনয়ন যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর সুনামগঞ্জ-৫ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা কেমন দাঁড়ায়—এখন তা নিয়েই চলছে সাধারণ ভোটারদের ম‌ধ্যে নানা আলোচনা। মাঠপর্যায়ের ভোটারদের মতে, এবার নির্বাচনে যে কঠিন লড়াই হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলছে মনোনয়ন দাখিলের দিন থেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!