রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার ভিউ

সুনামগঞ্জ–৫ আসন
আপিলে প্রার্থিতা ফিরে
পেলেন জাহাঙ্গীর আলম

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তার দাখিল করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ শুনানি, নথিপত্র পর্যালোচনা এবং ব্যাখ্যা গ্রহণের পর নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। এর আগে গত ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে ব্যাংক ঋণ সংক্রান্ত নথির বিভ্রান্তি ও সরকারি খাজনা বিষয়ক জটিলতার কারণে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তে তিনি বিএনপি, জাপা ও স্বতন্ত্র প্রার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কার্যত প্রতিযোগিতার বাইরে চলে যান। তবে মনোনয়ন বাতিলের দু’দিন পরই—৫ জানুয়ারি—তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আপিল শুনানিতে কমিশন সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যাখ্যা ও প্রমাণাদি পর্যালোচনা করে জানায়, মনোনয়ন বাতিলের কারণগুলো আইনি পরীক্ষায় টেকসই নয়। ফলে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

শুনানি শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় অনিচ্ছাকৃতভাবে স্বাক্ষর সংক্রান্ত একটি ভুল ও নথি সংক্রান্ত কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা দ্রুত আইনি প্রক্রিয়ায় বিষয়টি ব্যাখ্যা করি। আল্লাহর রহমতে এবং নির্বাচন কমিশনের যথাযথ সিদ্ধান্তে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। এখন আমার প্রধান লক্ষ্য—সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও শক্তিশালী নির্বাচনী প্রচার এগিয়ে নেওয়া।”

দলীয় সূত্র জানায়, প্রার্থিতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ছাতক দোয়ারাবাজারে জাতীয় পার্টির নেতা–কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। গত বৃহস্পতিবার বিকল থেকেই উপজেলার বিভিন্ন স্থানের নেতা–কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা দিতে শুরু করেন।

তাদের দাবি, এই সিদ্ধান্ত মাঠের কর্মীদের প্রাণচাঞ্চল্য বাড়িয়েছে এবং নির্বাচনী ঘরানায় জাতীয় পার্টির অবস্থান আরও দৃঢ় করবে।
স্থানীয় নেতারা জানান, জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বিশেষ করে বর্তমান নির্বাচনী জমজমাট পরিস্থিতিতে জাপার সক্রিয় অংশগ্রহণ হুমকির মুখে পড়েছিল। ফলে আপিলে বৈধতা ফিরে পাওয়ায় তাঁকে ঘিরে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার সকাল থেকেই ছাতকের তার বাসায় বিপুল সংখ্যক নেতা–কর্মীর সমাগম ঘটে। দুই উপজেলার শত শত সমর্থক ফুলের তোড়া, ব্যানার, পোস্টার নিয়ে তাকে অভিনন্দন জানাতে আসেন।

এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা বলেন, নির্বাচন কমিশন ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত দিয়ে একটি ভুল সংশোধনের সুযোগ তৈরি করেছে। এতে নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ আরও স্বচ্ছ ও স্বাস্থ্যকর হবে।
অন্যদিকে সুনামগঞ্জ–৫ আসনে ইতোমধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ একাধিক প্রার্থী প্রতিদিন জনসংযোগ, সভা–সমাবেশ, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বিএনপির সাবেক তিনবারের এমপি কলিম উদ্দিন মিলন আসন পুনরুদ্ধারের চেষ্টায় মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ না থাকায় এই আসনে বহু দিকের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গীর আলমের প্রত্যাবর্তন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আওয়ামী বিহীন নিবাচনী পরিবেশে তিন বড় রাজনৈতিক দলের সক্রিয়তা এলাকায় একটি ত্রিমুখী বা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।

ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ভোটাররা বলছেন, একজন প্রার্থীর মনোনয়ন বৈধ–অবৈধ হওয়া সরাসরি মাঠের উৎসাহ, প্রচারণার গতি এবং ভোটের হিসাব–নিকাশে প্রভাব ফেলে। তাই আপিলের রায়ে জাহাঙ্গীর আলমের ফেরত আসার বিষয়টি পুরো নির্বাচনী মাঠকে নতুন করে প্রাণবন্ত করেছে।

সব মিলিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ফিরে পাওয়া সুনামগঞ্জ–৫ আসনের নির্বাচনী অঙ্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষক, নাগরিক সমাজ ও সাধারণ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!