1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
সুনামগঞ্জের ছাতকে ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি - ছাতক নিউজ ২৪ ডট কম
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ জুলাই নিবাচন অনু‌ষ্টিত হ‌বে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী একেএম রিপন তালুকদার কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর্বহালের নির্দেশ কোম্পানীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ছাতকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ বাংলা ড্রেজার জব্দ, আটক ২ ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন: দেড় কোটি টাকার ক্ষতির মামলায় ১৪ আসামির জামিন ছাত‌কে চাদার টাকা না দেয়ায় অপপ্রচারে শিকার ব‌্যবসা‌য়ি দুলু‌ মিয়া! ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ সংবাদকমী‌দের বিরু‌দ্ধে চাঁদাবাজি ও সীমান্ত চোরাচালানের অভিযোগ: ইসলামপুরে নাজমুল হাসান জুয়েলকে ঘিরে ক্ষোভ ছাতক – দোয়ারাবাজা‌রের হাত বাড়ালেই মিলছে মাদক

সুনামগঞ্জের ছাতকে ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার ভিউ

সুনামগঞ্জের ছাতকে ইজাজুল হক রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি

সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবদলের সাবেক সদস্য ইজাজুল হক রনির দীর্ঘদিনের বহিষ্কার আদেশ অবশেষে প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। নতুন এই সিদ্ধান্তে ইজাজুল হক রনির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অতীতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানান ইজাজুল হক রনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি দলের উর্ধ্বতন ফোরামে পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে আরও উল্লেখ করা হয়, ইজাজুল হক রনিকে দলীয় নীতি ও শৃঙ্খলার প্রতি পূর্ণ আনুগত্য রেখে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই দিনে আরও ২৭ জন বিএনপি নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। ইজাজুল হক রনির বহিষ্কার প্রত্যাহারের খবরে ছাতক উপজেলা ও প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। এ সিদ্ধান্তকে দলের জন্য “ইতিবাচক ও সংগঠনশক্তি বৃদ্ধির পদক্ষেপ” বলে মনে করছেন নেতারা। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী মতিউর রহমান রুমান, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহি, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, যুক্তরাজ্য বিএনপির নেতা আব্দুল বাসিত, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক মকবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মোমিন, জাহির খান, জামিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান ফয়সল, স্বেচ্ছাসেবক দল নেতা লিকসন আহমদ ও যুবদল নেতা নাজমুল হুদা জুয়েল। এছাড়া কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আশরাফ হোসেন সানজিদ, বিএনপি নেতা জুয়েল মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনসহ আরও অনেকে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রনিকে অভিনন্দন জানান।
প্রতিক্রিয়ায় ইজাজুল হক রনি বলেন, “আমাকে পুনরায় দলের সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় আমি কেন্দ্রীয় বিএনপির প্রতি কৃতজ্ঞ। আমি দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনের স্বার্থে সবসময় কাজ করে যাব।”সিদ্ধান্তের ফলে ছাতক–দোয়ারাবাজার উপজেলায় বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন গতিশীলতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!