1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
সিলেটে নির্বাচনী সংলাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল - ছাতক নিউজ ২৪ ডট কম
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ জুলাই নিবাচন অনু‌ষ্টিত হ‌বে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী একেএম রিপন তালুকদার কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর্বহালের নির্দেশ কোম্পানীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ছাতকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ বাংলা ড্রেজার জব্দ, আটক ২ ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন: দেড় কোটি টাকার ক্ষতির মামলায় ১৪ আসামির জামিন ছাত‌কে চাদার টাকা না দেয়ায় অপপ্রচারে শিকার ব‌্যবসা‌য়ি দুলু‌ মিয়া! ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ সংবাদকমী‌দের বিরু‌দ্ধে চাঁদাবাজি ও সীমান্ত চোরাচালানের অভিযোগ: ইসলামপুরে নাজমুল হাসান জুয়েলকে ঘিরে ক্ষোভ ছাতক – দোয়ারাবাজা‌রের হাত বাড়ালেই মিলছে মাদক

সিলেটে নির্বাচনী সংলাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার ভিউ

সিলেটে নির্বাচনী সংলাপ
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকায় ঘাটতি রয়েছে। কমিশনের দুর্বলতার কারণে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছেন।
সিলেটে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক নির্বাচনী সংলাপে এসব কথা বলেন বক্তারা। বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভ’-এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার উপজেলার ১৯টি আসনের প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ তুলে ধরেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। এই হলফনামার বিশ্লেষণ ও আসন্ন নির্বাচনের পূর্বে নানা অসঙ্গতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা তুলে ধরেন বিভিন্ন সংস্থা, সম্প্রদায়, পেশাজীবী, মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সাহাবুল হক।
অনুষ্ঠানে সংলাপে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যাতে আমরা একজন সেরা প্রতিনিধি নির্বাচন করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। সুশাসনের জন্য এটা জরুরি। আমাদের শিক্ষার্থীরা যা উপস্থান করেছে, আমরা দেখছি সিলেটের সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। ব্যবসায়ীরা নির্বাচন করা যাবেনা-এমন কিছু নয়। কিন্তু তাদের যাতে ব্যক্তিস্বার্থ বা নিজস্ব ব্যবসাকে সমৃদ্ধ করার কেনো উদ্যোগ না নেওয়া হয়। আশির দশকে ব্যবসায়ীরা সরাসরি রাজনীতিতে আসেনি। প্রথমে রাজনৈতিক দলগুলোকে তাঁরা অর্থসহায়তা দিতেন। পরে তাঁরা দেখলেন এমপি হলে বিশেষ সুবিধাও পাওয়া যায়। পরে নব্বইয়ের দশক থেকে তারা এমপি নির্বাচন করা শুরু করেন। এটি এখনো বিদ্যমান।’
সিলেটে নারীপ্রার্থীদের সংখ্যা খুবই কম উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেটে জেলার সভাপতি সৈয়দা শিরিন আক্তার বলেন, ‘এবারের নির্বাচনে অনেকগুলো রাজনৈতিক দল তেমন কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেননি। রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিবে। কিন্তু তারা কথা রাখেননি। দেশের সামাজিক প্রেক্ষাপটে হয়তো তারা দেয়নি। কিন্তু নারীর ক্ষমতায়নে প্রার্থী দিতে হবে। এছাড়া ভোটের আগেই সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকদের প্রতি হয়রানি বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল ও ভঙ্গুর দেখতে পাচ্ছি।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘প্রার্থীদের মধ্যে স্বচ্ছ থাকা ও তা নিশ্চিত করা জরুরি। যদি প্রার্থী ঋণগ্রস্ত হয়, তাহলে ওই প্রার্থী জনগণের উন্নয়ন কিভাবে নিশ্চিত করবেন। প্রার্থীরা স্থানীয় উন্নয়নের বিষয়ে প্রতিশ্রতি দিচ্ছেন, এগুলো তো স্থানীয় সরকারের কাজ।’
সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আসন্ন নির্বাচনে একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে দেশে স্থিতিশীলতা আসবে। আপনারা যারা নাগরিক সমাজের মানুষ আছেন, আশা করি, নতুন সরকার আসার পরও আপনাদের চাপটা অব্যাহত রাখবেন।’
সংলাপে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্যপ্রার্থী প্রণব জ্যোতি পাল, বিএনপির সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল হুদা জুনায়েদ, সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী মইনুল বাকের, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি মুকতাবিস-উন-নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, নারীনেত্রী সামিয়া চৌধুরী, নৃতাত্ত্বিক সম্প্রদায় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, এনসিপির সিলেট জেলা আবু সাদেক খাইরুল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইম্পেক্ট ইনিশিয়েটিভের’ সহ-সমন্বয়ক মুহাম্মদ আয়াজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন, অধ্যাপক এমদাদুল হকসহ ওই বিভাগের শিক্ষার্থী ও সিলেটের বিশিষ্টজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!