রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

দোয়ারাবাজারে উন্নয়নের ঝড়,এমপি কলিম উদ্দিন মিলনের দুই শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২১ বার ভিউ

দোয়ারাবাজারে উন্নয়নের ঝড়,এমপি কলিম উদ্দিন মিলনের দুই শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা

সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উন্নয়নের বাজিমাত। গত বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বিশাল উন্নয়ন সভায় সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার–ছাতক) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন ঘোষণা করলেন প্রায় দুই শত কোটি টাকার উন্নয়ন মহাপ্যাকেজ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।
সভায় এমপি মিলন বলেন, “দোয়ারাবাজারকে পিছিয়ে পড়া উপজেলা হিসেবে আর কেউ দেখবে না—যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো নির্মাণে আমূল পরিবর্তন এনে দেব।” এরপরই তিনি একের পর এক বড় প্রকল্প ঘোষণা করেন।

সড়ক উন্নয়নে রেকর্ড বরাদ্দ ঘোষণা অনুযায়ী—
১০ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার ২.৫ কিমি সড়ক,সমপরিমাণ ব্যয়ে দোয়ারা–বোগলা ৫ কিমি সড়ক,বাংলাবাজার–হকনগর–বোগলা রোডে ৭ কোটি,আমবাড়ি–বদরপুর–রামপুর রোডে ৬ কোটি,ছাতক–সুনামগঞ্জ রোড থেকে গুরেশপুর পর্যন্ত ৫ কোটি,দোহালিয়া–মঙ্গলপুর–ধর্মপুর সড়কে ৪ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়।

এ ছাড়া রাবার ড্যাম–চকবাজার ৩.৩ কিমি সড়কে ৭ কোটি, নরসিংপুর ইউনিয়ন অফিস–শারফিন নগরে ৩.৫ কোটি, নরসিংপুর–ছাতক বাজার রোডে ৩ কোটি বরাদ্দ দেওয়া হয়। আরও ২.৭৫ কোটি টাকা করে সোনাপুর–নাছিমপুর, খন্ডারগাঁও–নেতর ছইড়, খায়ারগাঁও গ্রাম্য রাস্তা এবং শ্রীপুর–পলিরচড় সড়ক নির্মাণ করা হবে।
বালিউরা–নেদার কান্দিতে ১.৪০ কোটি এবং প্রতাপপুর–বিয়ানীবাজার সড়কে ২ কোটি টাকা বরাদ্দও ঘোষণা করেন তিনি।

শিক্ষা খাতে বিরল বিপ্লব রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ১১টি প্রতিষ্ঠানে প্রতি ভবনে ১.৫ কোটি টাকায় নতুন ভবন নির্মাণ করা হবে।
নৈনগাঁও, পশ্চিম মাছিমপুর, বাঁশতলাসহ ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা করে নতুন ভবন এবং আরও ১০টি বিদ্যালয়ে ২ কোটি টাকা করে উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।
সংস্কার ও সুরক্ষায় নতুন বরাদ্দ বগুলা স্কুল অ্যান্ড কলেজ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে ৮০ লক্ষ টাকা করে সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী। সমাবেশে জনতার ঢল নেমে আসে। সভার শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে আধুনিক ও উন্নত উপজেলায় রূপ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!