রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার ভিউ

ছাতক সিমেন্ট কারখানায় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে জাতীয় মজুরি কমিশনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক গেট মিটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটকের সামনে (টাইম অফিসের সামনে) এ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে জোরালো দাবি উত্থাপন করেন।
কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি এবং সিবিএ বি-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন। তিনি বলেন, জাতীয় মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা সময়ের দাবি। একই সঙ্গে একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি তিনি তুলে ধরেন। এছাড়া তিনি ছাতক সিমেন্ট কারখানাটি দ্রুত পুনরায় চালু করা এবং “এক কর্পোরেশন, এক কমিশন” কাঠামো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
গেট মিটিং ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিবিএ কার্যকরী সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উৎপাদন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান শাহিন এবং কারিগরি বিভাগের শামছুর রহমান। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি উপেক্ষিত হওয়ায় তারা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন। ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিবিএ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবু সুফিয়ান বাবুল প্রমুখ শ্রমিকবৃন্দ।
শ্রমিকরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ছাতক সিমেন্ট কারখানাটি পুনরায় চালু করে অঞ্চলের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!