1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ছাতকে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত - ছাতক নিউজ ২৪ ডট কম
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ দুদকের তদন্তে চলমান সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট স্কুলের ক্লাসরুম ও মাঠ যেন জলাধার, হাঁটু পানিতে ঝুঁকিপূর্ণ পাঠদান গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা কৈতক হাসপাতালের সরকারি ভূমি রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তদন্তে মিলেছে সত্যতা দোয়ারাবাজারের আছিরনগর পোস্ট অফিসে টাকার বিনিময়ে ডিভোর্স লেটার গুমের অভিযোগ, সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ৩ নারী ছি’ন’তা’ই’কা’রী গ্রে’প্তা’র

ছাতকে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার ভিউ

ছাতকে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর প্রকাশিত নোয়াগাঁও গ্রামে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের মধ্যে গণসংযোগ জোরদার ও প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত এ সভা এলাকাজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

২০ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি আসরফ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান। তিনি বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় লক্ষ্য। জনগণ বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে রয়েছে, আর এ পক্ষে বিজয় ছিনিয়ে আনতে মাঠে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন শুধু এই অঞ্চলের উন্নয়নই নয়, মানুষের অধিকার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তার যোগ্য নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম, বিএনপি নেতা শানুর উদ্দিন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নজির আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী তাজ উদ্দিন, সহ-সভাপতি তাজুদ মিয়া, লিলু মিয়া, খলিলুর রহমান ও সমাজসেবী সমুজ আলী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সর্বশেষ কার্যকর ভূমিকা নিয়েছিলেন সাবেক এমপি মিলন। তার হাত ধরেই শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়ন হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে তার বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সমুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছাব্বির আহমদ ও জাসাস নেতা মুহিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের শতাধিক সমর্থক।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তারা বলেন, এ পরিস্থিতির অবসান ঘটাতে জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে। তাই ভোটের দিন পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, শুধু দলীয় প্রার্থীর বিজয়ের জন্য নয়—দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, এ ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে বিপুল ভোটে বিজয় অর্জিত হবে।
উঠান বৈঠকে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। নারী-পুরুষ, তরুণ–বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাদের মতামত ও আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। অনেকেই জানান, দীর্ঘদিন এলাকার উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে আছে। তারা এবার পরিবর্তন চান এবং কার্যকর নেতৃত্বের প্রত্যাবর্তন দেখতে চান।

এছাড়া বৈঠকে আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগের তাগিদ দেন বক্তারা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা একযোগে লড়াই করে বিজয় ছিনিয়ে আনার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের বাকি সময়টুকুতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে আরও উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনা করা হবে। তারা জানান, নোয়াগাঁও গ্রামে এই সভা আয়োজনের মধ্য দিয়ে ধানের শীষের সমর্থনে গণজোয়ার আরও শক্তিশালী হয়েছে।

মাঠ পর্যায়ের এসব সক্রিয়তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিলনের বিজয় নিশ্চিত হবে—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
error: Content is protected !!