ঘুস নিয়ে মনগড়া প্রতিবেদন দেওয়ার
অভিযোগে বিপাকে এক প্রবাসি পরিবার
সুনামগঞ্জের ছাতকে ভুমি অফিসের সাবেক সাভেয়ার এডি এম রুহুল আমিন ঘুস নিয়ে মনগড়া প্রতিবেদন দেওয়ায় চরম বিপাকে পড়েছেন এক প্রবাসি ও তার পরিবার।
স্থানীয় লোকজন দাবি, কখনো এখানে রাস্তা দেখেনি দলিল বা নকশায় কোন রাস্তার হদিস না থাকলেও বড় অংকের অর্থ ও স্থানীয় সংসদ সদস্যের ক্ষমতার প্রভাব খাটিয়ে মনগড়া প্রতিবেদন সুনামগঞ্জ আদালতে দাখিল করেন। সার্ভেয়ার ঘুস কেলেংকারি ঘটনায় দুনীতিবাজ সাভেয়ার রুহুল আমিনের চাকুরী থেকে ছাতক থেকে সামরিক বরখাস্ত হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে
অসংখ্য হয়রানি অভিযোগ।
গত সোমবার সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের প্রবাসি আবুল কালামের স্ত্রী মিনা বেগম।
জানা,যায় ২০০১ সালে ১৪ সেপ্টেম্বর মিনা বেগমের দাদা শশুর মখদ্দুছ আলী ৪১৯৪ নং রেজিষ্টার সাফ কবালা মূলে ০.১২২০ একর জমি খরিদত্রুমে মালিক হয়েছেন। তার মৃত্যুর পর উত্তরাধীকারী হিসেবে এ ভূমি মিনা বেগমের স্বামি আবুল কালাম ২০০০ইং সালের ১ ফেব্রুয়ারী আব্দুল খালিকের কাছ থেকে রেজিস্ট্রার মূলে মালিক দখলেও রয়েছে।
এমতা অবস্থায় আব্দুল খালিকের অপর ভ্রাতা লাবিক মিয়া ১৭৬৯ দাগে জমির দাবী করলে ২০২২ সালের ৮ নভেম্বর ৩৮৬২ নং দলিল মূলে রেজিস্ট্রার করে দাবী পরিশোধ করেন।
পরবর্তীতে এ জমি আওয়ামীলীগ নামধারি আব্দুল সালাম জোবপুবক দখলের জন্য লাবিক মিয়া ২০২৩ সালের ১১ জুন ১৭৪৯ নং রেজিঃ কবালা মূলে ২০২২ সালে ২৩ নভেম্বর ৪০৪৬ নং দলিল মূলে এ ভামি আনোয়ারা গং থেকে -২০২২ সালে ১৬ নভেম্বর তারিখের কাঞ্চনমালা থেকে দলিল সৃজন করেন। যার প্রেক্ষিতে ২০২২ সালের ১১ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে বিবিধ মোকাদ্দমা নং ১২৪/২০২২ দায়ের করেন একই গ্রামের মৃত হাজী মাওলানা এখলাছুর রহমানের ছেলে প্রতিপক্ষ আব্দুস সালাম।
এ মামলাটি তদন্তের জন্য ছাতকে সহকারী কমিশনার ভূমি কে নির্দেশ দেন সুনামগঞ্জ আদালত। এতে তৎকালিন সার্ভেয়ার এডিএম রুহুল আমিন সরেজমিনে তদন্ত করেন।
এতে স্থানীয় দলিল ও ম্যাপে রাস্তার কোনো অস্থিত্ব না থাকলেও অর্থের বিনিময়ে মিথ্যা বানোয়াট মনগড়া একটি প্রতিবেদন দাখিল করেন সুনামগঞ্জ আদালতে এ ভুল তথ্যে কারনে চরম হয়রানির শিকার হচ্ছে এ প্রবাসি পরিবার।
এছাড়াও এ ঘটনায় গত ২৭ জুলাই মিনা বেগমের দেবর সফিকুর রহমান বাদী হয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে পৃথক আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে এ অভিযোগটি তদন্তাধীন আছে । এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
আবুল কালামের পরিবারের দাবী বিষয়টি পুর্ন তদন্ত করে ঘুস কেলেংকারি দুনীতিবাজ সার্ভেয়ার এডিএম রুহুল আমিন সহ দুষকৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেন প্রবাসী পরিবার ।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভুমি আবু নাসির
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন
এঘটনায় জেলা প্রশাসকের নিদেশে তদন্ত চলছে। তদন্তের স্বাথে কিছু বলা যাবে না।
Leave a Reply