রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

খেলাফত মজলিস সুনামগঞ্জ–০৫ (ছাতক– দোয়ারাবাজার) আসনে হাফিজ মাওলানা আব্দুল কাদির

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার ভিউ

খেলাফত মজলিস সুনামগঞ্জ–০৫ (ছাতক–
দোয়ারাবাজার) আসনে হাফিজ মাওলানা আব্দুল কাদির

ষ্টাফ রি‌পোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

গত রোববার, ২৯ ডিসেম্বর ২০২৫, সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকামার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনযাত্রা শুরু করলেন খেলাফত মজলিস প্রার্থী।

মনোনয়ন দাখিল উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রার্থীকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, শ্লোগান ও শৃঙ্খলাবদ্ধ মিছিল ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন জমা দিতে প্রবেশের সময় দলীয় নেতারা প্রার্থীকে ঘিরে রাখেন এবং পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ও সুনামগঞ্জ–০৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন। আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন সাঈদ, ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, পৌর শাখার সেক্রেটারি কে এম সুলেমান আহমদ তালুকদার, ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, দোয়ারাবাজার উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা শাহরিয়ার নাজিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট বিভাগীয় জোন সদস্য জুবায়ের নাবিল, ছাতক উপজেলা সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আসআদ আহমদ, দোয়ারাবাজার উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফিয শাহিন আহমদ এবং পৌর বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল হামিদসহ আরও অসংখ্য নেতাকর্মী।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, জনগণের দোয়া ও আস্থা নিয়ে তিনি এলাকায় শান্তি, ন্যায় এবং সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। “আদর্শ ও মূল্যবোধের রাজনীতি ফিরিয়ে আনাই আমার লক্ষ্য”—মন্তব্য করেন তিনি।দলীয় নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ–০৫ আসনে খেলাফত মজলিস একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং জনগণের সমর্থন অর্জন করবে। এই মনোনয়ন দাখিলকে ঘিরে ছাতক–দোয়ারাবাজার এলাকায় নির্বাচন উত্তাপ নতুন মাত্রা পেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!