সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা’র চালানসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে এসআরবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু এলাকা থেকে ইয়াবা’র চালানসহ এই মাদক ব্যবসায়িকে আটক করে এসআরবির গোয়েন্দা বিভাগ।
আটককৃত জুয়েল তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত),মো. রোকুনুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির কাছে তথ্য আসে সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে একটি ইয়াবা’র চালান সুনামগঞ্জ হয়ে তাহিরপুর যাচ্ছিলো। শহরের আব্দুজ জহুর সেতুতে এসআরবি চেক পোস্ট বসালে রাত ১০ টার দিকে সন্দেহভাজন সিএনজি থেকে জুয়েল নামের ওই যুবকে আটক করা হয়। এসময় তল্লাসি করলে তাঁর কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইয়াবার চালানের মূল ডিলার সনাক্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিয়মিত মামলা দায়েরের কথা জানিয়েছেন এসআরবি-এর এ কর্মকর্তা।#
Leave a Reply