মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তির কারাদণ্ড কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! ক‌বি ও সাংবা‌দিক আনোয়ার হো‌সেন র‌নি সংবাদ সম্মেলনে আব্দুল আলী ‘মাহমুদুল হাসান ছালিক আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন’ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয়

কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি

স্টাফ রিপোর্টার

হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ও আমন ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ছয় দফা দাবি জানিয়েছে ” হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ।” এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিস্তীর্ণ হাওরাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবছর আগাম বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করে কৃষকরা বোরো ও আমন ধান উৎপাদন করেন। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর পদক্ষেপ না নিলে হাওরের কৃষি ও কৃষকদের টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—সরকারি ধান ক্রয় প্রক্রিয়ায় সংস্কার, কৃষি অবকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ ও বাজারব্যবস্থার উন্নয়ন, সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবীমা চালু, বাজার তদারকি ও সিন্ডিকেট দমন এবং কৃষি প্রযুক্তি ও উপকরণে ভর্তুকি বৃদ্ধি।

সরকারি ধান ক্রয় ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌরাত্ম্য কমিয়ে ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি এবং সরাসরি তাদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আগাম বন্যার ঝুঁকি বিবেচনায় বৈশাখ মাসের শুরুতেই সরকারি ধান সংগ্রহ কার্যক্রম চালু, হাওরাঞ্চলের জন্য ধান ক্রয়ের বরাদ্দ বৃদ্ধি এবং ধানের আর্দ্রতার অনুপাতে মূল্য নির্ধারণ করে ধান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সময়মতো টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের অভ্যন্তরে সাবমার্জিবল সড়ক ও ধান শুকানোর জন্য উঁচু খলা নির্মাণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ধান সংরক্ষণাগার বা প্যাডি সাইলো এবং ধান শুকানোর মেশিন স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে কৃষকদের সঙ্গে পাইকারি বাজারের সরাসরি সংযোগ স্থাপন এবং সরকারি কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষিপণ্য বাজারজাতকরণে সহযোগিতার কথা বলা হয়েছে।

আর্থিক সহায়তার বিষয়ে সহজ শর্তে স্বল্প সুদে পর্যাপ্ত কৃষিঋণ প্রদান এবং আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ক্ষতি মোকাবিলায় হাওরাঞ্চলে শস্যবীমা চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মিল মালিক ও বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা এবং উৎপাদন খরচ বিবেচনায় কৃষকদের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ লাভ নিশ্চিত করে সরকারি ধানের ক্রয়মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও উচ্চ মজুরি মোকাবিলায় কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিনে সরকারি ভর্তুকি বাড়ানো এবং এসব কৃষিযন্ত্রের মেরামতসেবা সহজলভ্য করার দাবিও জানানো হয়েছে।

স্মারকলিপির অনুলিপি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর জন্য উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!