সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী
ছাতক প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক শিল্প নগরী উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুর রহমান চৌধুরী।
তিনি বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ ও ছাতকসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন—ঈদুল ফিতর হচ্ছে আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবতার এক অনন্য শিক্ষা। এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদের মাঝে আসে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে।তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। আমরা যদি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, তবেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে। তিনি সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন।আশরাফুর রহমান চৌধুরী
দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ যেন সকলের রোজা, ইবাদত কবুল করেন এবং আমাদের দেশ ও জাতিকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় করে তোলেন।
Leave a Reply