1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
দোয়ারাবাজারের শ্রীপুর বাজারে দাড়ি পাল্লার নির্বাচনি পথসভা অনুষ্ঠিত - ছাতক নিউজ ২৪ ডট কম
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত‌কে বিএনপি নেতা মকবুল আলী’র আর নেই,সাংসদ সদস‌্য শোক বিশ্বনাথের সৎপুর গ্রামে মালেক মিয়া স্ত্রী শানু বেগমকে গ্রে*ফ*তার করেছে পুলিশ সাগ‌রে নৌকাডুবিতে ছাতকের মুহিবুরের মৃত্যু স্বপ্ন ভাসল সাগরে, গৃহে শোকের মাতম সাগ‌রে নৌকাডুবিতে ছাতকের মুহিবুরের মৃত্যু স্বপ্ন ভাসল সাগরে, গৃহে শোকের মাতম সুনামগঞ্জে ২৭ জন আইনজীবী সহ আওয়ামী লীগের নেতা- কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা, গ্রেফতার- ২ ছাতক প্রশাসনের সুদৃষ্টি কামনায় গ্রামবাসীর মানববন্ধন ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা–ভাঙচুর শিশুকে কোলে নিয়ে মায়ের কান্না, উত্তেজিত জনতার তাণ্ডব,আটক ১, নতুন মামলা; এলাকায় থমথমে পরিস্থিতি ছাতক-দোয়ারাবাজার আস‌নে চারবারের নির্বাচিত সাংসদ সদস‌্য কলিম উদ্দিন আহমদ মিলনের স‌ঙ্গে লন্ডন বিএন‌পি নেতা আব্দুল ওয়া‌হিদ এর সাক্ষাৎ নবীগঞ্জে গৃহবধু তামান্নার পরকীয়ার ব/লি শাশুড়ী: স্বীকারোক্তিতে উঠে আসে খু/নের বর্ননা সুনামগঞ্জ ৫ আসন ছাতক-দোয়ারাবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানি‌য়ে‌ছে চারবারের নির্বাচিত সাংসদ সদস‌্য কলিম উদ্দিন আহমদ মিলন

দোয়ারাবাজারের শ্রীপুর বাজারে দাড়ি পাল্লার নির্বাচনি পথসভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার ভিউ

দোয়ারাবাজারের শ্রীপুর বাজারে দাড়ি পাল্লার নির্বাচনি পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীকে স্বাগত জানিয়ে দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজারে এক নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ পথসভা ছিল পান্ডারগাঁও ইউনিয়নে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে আয়োজিতগুরুত্বপূর্ণ গণ-সমাবেশগুলোর একটি। পথসভায় সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি দিলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই বশির। স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শ্রীপুর বাজার জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম আল-মাদানী। তিনি বলেন, “সুনামগঞ্জ–৫ আসনের জনগণ বহুদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের ন্যায়ভিত্তিক সামাজিক কাঠামো ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।” তিনি আরও যোগ করেন, জনগণই শক্তির উৎস, আর তাদের আস্থার মর্যাদা রক্ষাই তাঁর প্রধান দায়িত্ব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি বলেন, “শ্রীপুর বাজার ও আশপাশের এলাকাগুলো অবহেলার কারণে নানা সমস্যায় ভুগছে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সমন্বিত নেতৃত্বের বিকল্প নেই। ১১ দলীয় জোটের প্রার্থী এ সম্ভাবনাকে সামনে এনে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।”
এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার হারুনুর রশিদ। তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তিনি গণতান্ত্রিক শৃঙ্খলার মাধ্যমে পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।

আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নেতা আমির মাস্টার কামাল উদ্দিন, এ কে এম মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হক, আব্দুর রহিম নোমানী, আজাদ গনি, মুজাহিদুল ইসলাম কপানসহ ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনেরঅনগ্রসরতা, বেকারত্ব, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, নদী ভাঙন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ নেতৃত্বের বিকল্প নেই। বক্তারা দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থীর প্রতি জনগণের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।পথসভায় উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ও শ্রীপুর বাজার এলাকার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও তরুণ সমাজের প্রতিনিধিরা। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন। স্থানীয়দের মতে, আসন্ন নির্বাচনে শ্রীপুর বাজার এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা এখানে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবে এ পথসভা ছিল তুলনামূলকভাবে জনসমাগমে ভরপুর ও প্রাণবন্ত। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আব্দুস সালাম আল-মাদানী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!