জামালগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জামালগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মো. লাল মিয়া (৪০) এবং সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামের মো. আয়না মিয়া (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুপ্রাংশু দে দিলুর নেতৃত্বে জামালগঞ্জ থানা পুলিশের একটি টিম ফতেহপুরে মো. লাল মিয়ার বসতঘরে অভিযান চালায়। তল্লাশির সময় তার ঘর থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দু’টি মোবাইলফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করা হয়। অভিযানে এএসআই গোলাম কিবরিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply