ছাতক প্রশাসনের সুদৃষ্টি কামনায়
গ্রামবাসীর মানববন্ধন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর চুরি, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কুরশি গ্রামবাসী। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছাত্র–জনতা, ব্যবসায়ী, প্রবাসীসহ শত শত মানুষ অংশ নেন।
গ্রামবাসীরা বক্তারা, প্রায় দুই হাজার পরিবারের এ বৃহত্তর কুরশি গ্রাম কিছু সংখ্যক চোরের কারণে ‘চোরের গ্রাম’ হিসেবে কলঙ্কজনক পরিচিতি পাচ্ছে, যা গোটা গ্রামবাসীর জন্য অপমানজনক ও লজ্জা হয়।
তারা গ্রামের সুনাম ও আত্মমর্যাদা রক্ষায় ইতোমধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ নিয়েছেন।
এর অংশ হিসেবে প্রবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে গঠন করা হয় ‘চুরি নির্মূল কমিটি’। কমিটির আহ্বানে অভিযুক্তদের নিয়ে বৈঠক করে লিখিত মুচলেকা নেওয়া হয়—তারা আর চুরির সঙ্গে জড়াবেন না। কিন্তু অভিযোগ রয়েছে, পবিত্র রমজান শেষ হওয়ার আগেই তারা পুনরায় গরু চুরিসহ বিভিন্ন চুরির ঘটনায় জড়াতে শুরু করে। এমনকি চুরি করা গরু ফেরত দেওয়ার শর্তে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে।
গত ২৫ মার্চ মোহাম্মদগঞ্জ বাজারে বৈঠক করে গ্রামবাসী বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে এক ঘটনায় উত্তেজিত জনতা দক্ষিণ কুরশি গ্রামের এক গরু চুরির অভিযুক্ত আলী হোসেনের বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী।
মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হোসেন সিদ্দিক ও ব্যবসায়ী-বিএনপি নেতা সাহেল মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য শায়েক আহমদ, নুরুল হক, প্রফেসর জুয়েল আলম, সায়হাম উদ্দিন, শামীম আহমদ, শাকিল আহমদ, গিয়াস মিয়া, আব্দুস ছোবহান, গৌছ মিয়া, সাহেব আলী, সুলতান আহমদ, আবুল হোসেন, মাও. আক্তার বিন নুর, মজলু মিয়া, আব্দুন নুর, ইউসুফ আলী, সুনা মিয়াসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা বলেছেন, “গ্রামের সুনাম রক্ষায় চুরি, মাদক ও সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করা ছাড়া বিকল্প নেই। এজন্য প্রশাসনের কার্যকর ও কঠোর ভূমিকা জরুরি। গ্রামবাসী ছাতক প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
Leave a Reply