1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন - ছাতক নিউজ ২৪ ডট কম
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত‌কে সৈদেরগাঁও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পের কোটি টাকার তামার তার গায়েব! ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুইজন আটক ২০৫৩ কোটি টাকার প্রকল্পে ‘হাওয়া’ উন্নয়ন পিডিবির মেগা প্রকল্পে ব‌্যাপক অনিয়মের অভিযোগ,অভিযুক্ত প্রকৌশলীরা এখ‌নো বহাল, ছাতকে আদালতের ডিক্রি অমান্য করে সীমানা পিলার উপড়ে ফেলার অভিযোগ, থানার নীরবতায় ক্ষোভ দুদ‌কের তদন্ত শুরু,আতং‌কিত প্রকৌশলীরা সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে ‘সাগর চুরি’—একই কাজে দ্বৈত বিল, গায়েব কোটি টাকার মালামাল ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান অনুষ্ঠান

ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার ভিউ

ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এবং জেলা বিএনপি’র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন— “ধানের শীষ জিতে গেলে খালেদা জিয়া ও তারেক রহমান জিতে যাবেন।” তিনি দাবি করেন, এই অঞ্চলে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত, ঐক্যবদ্ধ এবং নির্বাচনের জন্য প্রস্তুত।

গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নে গণসংযোগ ও ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ লিফলেট বিতরণ শেষে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, ধানের শীষ প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতীক। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাকে চিনেন, জানেন। নির্বাচনে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। ছাতক–দোয়ারাবাজারের মানুষ ধানের শীষে ভোট দিলে আমরা বিজয় নিশ্চিত করতে পারব।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হক। পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন এবং উপজেলা যুবদল নেতা মাওলানা জিয়াউর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আছকির আলী।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য আনজব আলী, নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া এবং জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুলসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও, দক্ষিণ খুরমা, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়করা, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং অঙ্গসংগঠনের নেতারা সমাবেশে যোগ দেন। এদের মধ্যে ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহসহ অনেকে।
এ ছাড়া পৌর বিএনপির সদস্য ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, রুহুল আমিন, শাহেদ ইয়াসিন, ইশতিয়াক আম্বিয়া রায়হান, রাজু আহমদ, বদরুল আলম মারজান প্রমুখ।
গণসমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা ধানের শীষের পক্ষে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!