ছাতকে বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী
এনামের সমর্থনে মতবিনিময় সভা
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন। তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাইছেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বিলপার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রবীণ মুরুব্বি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরুব্বি গাবরু মিয়া ও গোলাম মোস্তফা। সভা পরিচালনা করেন স্থানীয় ব্যবসায়ী আবু তাহের।
সভায় বক্তব্য দেন হাজী আব্দুল কদ্দুস, হাজী আলকাছ আলী ও সাবেক ইউপি সদস্য রইছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়েও আলোচনা করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম। তিনি বিলপার গ্রামের সব শ্রেণির মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের এনাম। আপনারা আমাকে চেনেন, জানেন। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি আপনাদেরই এলাকার মানুষ। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার ইচ্ছা নিয়েই আপনাদের কাছে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমার নিজ গ্রাম গোবিন্দনগরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে ইতিমধ্যে মতবিনিময় করেছি। তাঁদের কথা শুনেছি। এলাকার নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ বিলপার গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করার সুযোগ হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি আনন্দিত।’
এনাম বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, নিজ ওয়ার্ডের মানুষের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
আপনাদের সঙ্গে আমার সম্পর্ক সব সময় থাকবে। পদ-পদবি বড় কথা নয়, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় বিষয়। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে যেভাবে চেনেন, সেভাবেই পাশে রাখবেন। আপনাদের মতামত ও পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’
সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিরা প্রার্থীর বক্তব্য শোনেন। এ সময় তাঁরা নিজেদের মতামতও তুলে ধরেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনায় আসছে এনাম।
বিভিন্ন গ্রামে মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। এর মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
বিলপার গ্রামের এ মতবিনিময় সভায় স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক । সভার শেষ পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য দেন। পরে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply