সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ছাতকে এলজিইডিতে ঘুষ–দুর্নীতির অভিযোগে উপজেলা প্রকৌশলী বদলি

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার ভিউ

ছাতকে এলজিইডিতে ঘুষ–দুর্নীতির
অভিযোগে উপজেলা প্রকৌশলী বদলি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ ব্যাপক ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে এলজিইডির প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর থেকে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) জোবেদ করিম স্বাক্ষরিত আদেশে তাকে ছাতক থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা এলজিইডিতে বদলি করা হয়। “জনস্বার্থে” এই বদলি কার্যকর করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।

ছাতকে দায়িত্ব পালনের সময় রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিল অনুমোদনে অনিয়ম এবং ঠিকাদারদের হয়রানির অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। সম্প্রতি উপজেলার ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে যৌথভাবে লিখিত অভিযোগ দাখিল করে।

অভিযোগে বলা হয়—বিল ছাড়ের আগে প্রকৌশলী নিয়মিত ঘুষ দাবি করতেন এবং জিপিএস স্কুল প্রকল্পে ২ শতাংশ ঘুষ ছাড়া কোনো বিল অনুমোদন দিতেন না। এছাড়াএসডিআইআর আইআইপি-৩ প্রকল্পে উপসহকারী প্রকৌশলী সঞ্জয় সিংহের মাধ্যমে লাখ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগও উল্লেখ করা হয়।

ঠিকাদাররা আরও অভিযোগ করেন, কাজ পরিদর্শনের নামে রফিকুল ইসলাম প্রতিবার গাড়ি ভাড়া বাবদ ৮ থেকে ৯ হাজার টাকা করে আদায় করতেন। ঘুষ ছাড়া কোনো বিলের অনুমোদন না হওয়ায় ঠিকাদাররা নিয়মিত হয়রানির শিকার হতেন।

স্থানীয়দের দাবি, এলজিইডি দপ্তরটি কার্যত ঘুষের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল এবং প্রকৌশলীর ‘চাহিদা’ মতো টাকা না দিলে ঠিকাদারদের কাজ আটকে রাখা হতো।

স্থানীয় ঠিকাদার ও সাধারণ মানুষের অভিযোগ, রফিকুল ইসলাম শুধু ছাতকেই নন, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলাতেই দুর্নীতি ও অনিয়মের কারণে একাধিকবার বদলি হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ সীমাহীন থাকা সত্ত্বেও বারবার সিলেট বিভাগেই পদায়ন করা কর্তৃপক্ষের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। তাদের মতে, কঠোর বিভাগীয় শাস্তির পরিবর্তে কেবল বদলি করে দায় এড়ানোর প্রবণতা দুর্নীতিকে আরও উৎসাহিত করছে।

এ বিষয়ে এলজিইডি প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাতক উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাঠানো হয়েছে।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!