1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  29. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  30. sar4u.tk@gmail.com : rony :
  31. ambermosier@1secmail.org : serenascully :
  32. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  33. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ইলিয়াস আলী শুধু সিলেট-২ নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদীদের আবেগের নাম - ছাতক নিউজ ২৪ ডট কম
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের তাঁতিকোনা গ্ৰামে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিল‌নের ধানের শীষের প‌ক্ষে প্রচার প্রচারনায় সুনামগঞ্জ–৫ আসনে উত্তাপ বাড়ছে: বিএনপি মা‌ঠে এগিয়ে, নীরবে শক্তি সঞ্চয় জামায়াত ও জাপা। ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল জামায়াত নেতার নির্দেশে প্রেসে বানানো হয় ভোট দেয়ার শীল ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার! ক‌লিম উদ্দিন আহমদ মিলন ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার! ক‌লিম উদ্দিন আহমদ মিলনের স্বপ্ন পূরণের দ্বার উন্মোচন ছাত‌কে এক লন্ডন প্রবাসীর উদ্যোগে কাচা রাস্তাকে পাকা সড়ক নির্মাণ— সুনামগঞ্জে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলায় মিষ্টির দোকান কর্মচারী গ্রেফতার সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন সুনামগঞ্জ ডিবির আব্দুর রহিম জিবান

ইলিয়াস আলী শুধু সিলেট-২ নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদীদের আবেগের নাম

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার ভিউ

ইলিয়াস আলী শুধু সিলেট-২ নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদীদের আবেগের নাম

সিলেট প্রতিনিধি:
শুধু সিলেট-২ আসন নয়, সারাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে এম. ইলিয়াস আলী একটি অনুভূতির নাম, একটি আন্দোলনের প্রতীক। দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ এই জনপ্রিয় নেতা আজও দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর হৃদয়ে জীবন্ত। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মীর কাছে ইলিয়াস আলী মানেই ত্যাগ, সাহস আর নেতৃত্বের প্রতিচ্ছবি।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে। এ সময় দলের একাংশের দাবি—এই আসনে অন্য কোনো হাইব্রিড বা অপরিচিত নেতাকে মনোনয়ন না দিয়ে এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রশীদ লুনাকে প্রার্থী করা উচিত।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে লুনা ভাবীই সংগঠনের নেতাকর্মীদের আগলে রেখেছেন, দলের দুঃসময়েও তাদের পাশে ছিলেন। তার নেতৃত্বেই এলাকায় বিএনপি সংগঠিত ও টিকে আছে। এমন অবস্থায় হঠাৎ করে বাইরে থেকে কোনো নতুন মুখকে এনে মনোনয়ন দিলে নেতাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়বে, যা নির্বাচনের মাঠে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
একজন স্থানীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের আগে যিনি একদিনও রাজপথে ছিলেন না, তাকে এনে যদি ত্যাগী ও জনপ্রিয় নেতার পরিবারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানো হয়, তাহলে সেটা শুধু অন্যায় নয়—দলের জন্যও আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”
তিনি আরও বলেন, “ইলিয়াস আলীর নাম, তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা, এবং তাঁর ত্যাগের স্মৃতি—এই তিনটি জিনিসই আজ সিলেট-২ আসনে বিএনপির রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। এই আবেগকে উপেক্ষা করে কাউকে চাপিয়ে দিলে তার প্রতিক্রিয়া শুধু এই আসনে নয়, সারাদেশে পড়বে।”
স্থানীয় পর্যায়ের অনেকেই মনে করেন, ইলিয়াস আলীর স্মৃতি আজ দলের ঐক্যের প্রতীক। তাঁর সহধর্মিণী লুনা ভাবীকে দলীয় প্রার্থী করলে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ ভোটাররাও আবারও বিএনপির পক্ষে জেগে উঠবে।
সবশেষে তৃণমূল নেতাদের আহ্বান—দলীয় হাইকমান্ড যেন ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা, তাঁর পরিবারের ত্যাগ, এবং সিলেটের মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে কোনো তাড়াহুড়ো বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না নেন। কারণ, ইলিয়াস আলীকে ভুলে যাওয়া মানে নিজের ইতিহাস, নিজের আন্দোলন, নিজের শিকড়কে অস্বীকার করা।
ইলিয়াস আলী শুধু একটি নাম নয়—তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক অমর প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!