সুনামগঞ্জ ৫ আসন
ছাতক-দোয়ারাবাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে চারবারের নির্বাচিত সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন
বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে অপার আনন্দ। ঈদের আগের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা হয়। অপরের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করা হয়। ঈদের দিন ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ উপলক্ষে সুনামগঞ্জ ৫ আসনের ছাতক-দোয়ারাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল পেশাজীবি মানুষ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।তিনি আরো ও বলেন, ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। তাই সমাজের সকল শ্রেনীর নানা পেশার মানুষ—ধনী-গরিব নির্বিশেষে—একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করবে—এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।
এ সময় তিনি বিএনপি অঙ্গসংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল,কৃষকদল,বাউলদল,তাতিদল,মৎসজীবি দলসহ দলের সর্ব শ্রেনীর নেতাকর্মীদের—জেলা, উপজেলা ও ইউনিয়ন,ওয়াড ও গ্রাম পর্যায়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ।
Leave a Reply