সিলেট জেলায় ৬টি, হবিগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ২টি এবং সুনামগঞ্জে ১টি উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব নিচ্ছেন
সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও পদায়ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে ১৪টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। এটি দেশের ১৬৬ উপজেলায় প্রথম ধাপে নতুন ইউএনও নিয়োগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।
সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৬টি, হবিগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ২টি এবং সুনামগঞ্জে ১টি উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব নিচ্ছেন।
সিলেট জেলার গোলাপগঞ্জ, বালাগঞ্জ, জাকিগঞ্জ,
কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলায় ইউএনও পরিবর্তন হচ্ছেন ।
হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাই, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার ইউএনও পরিবর্তন হচ্ছেন ।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও জুড়ী উপজেলার ইউএনও পরিবর্তন হচ্ছেন ।
সুনামগঞ্জ জেলার একটি উপজেলাতেও নতুন ইউএনও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন পদায়নকৃত ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের পর তারা স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন।
Leave a Reply