রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

রাহমাতুল্লিল আ‘লামিন সাঈদ চৌধুরী

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার ভিউ
রাহমাতুল্লিল আ‘লামিন
সাঈদ চৌধুরী
ঘন ঘোর অন্ধকার দ্রবীভূত করে জ্যোৎস্না মাখা চাঁদের আবির্ভাব
মরুভূমি থেকে উঠে আসেন জাবালে নূর ও হেরা উপত্যকায়
শুচিসিক্ত এক পবিত্রতম প্রভাতের সোনালী সুষমায়।
প্রিয় মুহাম্মদ, এ ধরায় আগমনে আলোকিত হয় ভোরের আকাশ
দোজাহানের অধিপতি সাইয়েদুল মুরসালিনের সুগন্ধি সুবাস
শান্তির বার্তা নিয়ে আসেন স্বর্গীয় প্রশান্তির অমিয় ধারায়।
মহানবীর ব্যাঙ্গ চিত্র করেছে যে উন্মাদ, সেতো বেজায় হিংসুটে, বধির, অন্ধ ও মুক
আরর-আজম সবখানে সর্বাধিক আলোচিত, দেশ-দেশান্তরে নয় নীরব দর্শক
ধিক্কারে হয়েছে মুখর কোটি কোটি জনতা, আগুনে পুড়ছে ফ্রান্সের পতাকা।
মানবতার প্রাণ ফিরে আছে তার দিকে, তিনি রাহমাতুল্লিল আ‘লামিন, দুনিয়ার প্রিয় মুখ
উন্মাদের তৈরী ব্যাঙ্গ চিত্রে নয়, তার সম্মানে লেখা হয় পবিত্র কালিমা খচিত শ্লোক
বিশ্বে বর্ণবাদ বিরোধী শান্তিকামী মানুষের চেতনা, মুহাম্মদ সকলের দুরন্ত প্রেরণা।
শার্লি এব্দোর এঁকেছে ব্যঙ্গচিত্র, বাঁক স্বাধীনতার আড়ালে পাশবিকতার মহোৎসব
ইমানুয়েল ম্যাক্র ধ্বংস করেছে ফরাসী রাষ্ট্রের মূলমন্ত্র ‘মুক্তি, সাম্য ও ভ্রাতৃত্ব‘
বিষাদের বাতাস বইছে, ঝরা পাতার মত হারিয়েছে ইউরোপের মাহাত্ম।
সহনশীলতা আর ক্রোধ সংবরণে মহানবী মহত্নের অত্যুজ্জল আলোকমালায় উদ্ভাসিত
বৈষম্যহীনতায় অনুকরণীয়, সততার দৃষ্টান্তে অনুসরণীয়, সর্বোত্তম চরিত্রে অতুলনীয়
সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর হয়েও দয়ার্দ্র হৃদয় ও ন্যায় পরায়ণতায় অনন্য অনুস্মারক।
জগতে আল্লাহর রহমত স্বরুপ (ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন)
নিশ্চয়ই মহান চরিত্রেও তার অনুরূপ! (ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজীম)
মানবতার মুক্তির দিশারী, প্রিয় রাসূল মুক্ত বায়ুর চেয়েও অধিক মমতা যার!
সাইয়্যিদুনা সরদারে আলম, ধুলোয় মিশে গেছে যারাই বিরোধিতা করেছিল তার
আমি আপনার মহা মর্যাদাকে সমুন্নত করেছি (ওয়া রাফাআনা লাকা যিকরাক)
স্রষ্টার প্রতিশ্রুতি ও মমতার চাদরে ঢাকা মহানবীকে কলুষিত করে, সাধ্য কার?
মুহাম্মদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাজিল হোক
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ।
মুহাম্মদ ও তাঁর পরিবার পরিজনের ওপর রহমত বর্ষিত হোক
আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ।
34 Comments
47 Shares
Comments
চমৎকার উপস্থাপনা।ধন্যবাদ।
1

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!