রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

ব্যক্তির চেয়ে দল বড়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — মিলন

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার ভিউ

ব্যক্তির চেয়ে দল বড়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — মিলন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক–দোয়ারাবাজার (সুনামগঞ্জ–৫) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “ব্যক্তির চেয়ে দল বড়। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আপনাদেরই লোক। তাই আপনাদের দোয়া, ভোট, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা চাই।”

গত বুধবার বিকা‌লে নোয়ারাই ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চাঁনপুর বাজারে বিএনপির উদ্যোগে জাতির মুক্তি সনদ ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ ‌শে‌ষে সমা‌বেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিলন আরও বলেন, দেশের মানুষ আজ অবরুদ্ধ গণতন্ত্র ও নিপীড়নের শিকার। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জনগণের শক্তিই বিএনপির শক্তি, আর সেই শক্তির ওপর ভর করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজী তেরা মিয়া। উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিজন তালুকদার ও ছাতক উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের দুঃশাসন, অত্যাচার-নির্যাতন ও ভোটাধিকার হরণে দেশের মানুষ অতিষ্ঠ। তাঁরা বলেন, ৩১ দফা মুক্তির সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সামসুর রহমান সামসু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমন, সামছুর রহমান বাবুল, বিএনপি নেতা ফখর উদ্দিন, পাবেল আহমেদ, ইজাজুল হক রনি, দিলোয়ার হোসেন, ইমরান আহমদ, তোফায়েল আহমেদ, মুহিত মিয়া প্রমুখ। বক্তারা প্রত্যাশা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সুনামগঞ্জ–৫ আসনে নিশ্চিত বিজয় অর্জিত হবে। সমাবেশ শেষে গণসংযোগে অংশ নিয়ে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!