সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর মানববন্ধন

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার ভিউ

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে
ছাতকবাসীর মানববন্ধন

ছাতক প্রতিনিধি:
“নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়ক চাই—সড়ক দুর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) বিকা‌লে ছাতক শহরের তাহির প্লাজার সামনে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফছার উদ্দিন এবং সঞ্চালনা করেন সেলিম আহমেদ মাহবুব।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত উদীয়মান তরুণ চিকিৎসক ডা. এমরানুল বাসার অপু’র পিতা আবুল বাসার, মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, হোমিও চিকিৎসক করুণা সিন্ধু রায়,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু ও ফুটবলার সৈয়দ লাল মিয়া,নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার, হুমায়ুন আহমেদ সুহেল, দিলবর আলী, সায়েদুর রহমান সায়েদ, দিলিপ চন্দ্র দাস, ডা. উৎপল গোস্বামী, মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ, তানজিদ চৌধুরী, জহির উদ্দিন দিনান, সৈয়দ আহমদ লেচু, জুমলাদ চৌধুরী, রাসেল চৌধুরী, মুতাসিম বিল্লাহ, লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন, জুবায়েদ আহমদ, মীর তানিব, সেবুল আহমদ, আবুল খায়ের টুটুল, মামুন আহমদ, সানী দাস, ইয়াছিন খান রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন—অপ্রাপ্তবয়সী সিএনজি ও টমটম চালকদের নিয়ন্ত্রণে আনা, বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও প্রচলিত আইন বাস্তবায়ন করা জরুরি। তারা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী মেডিকেল অফিসার নিয়োগ, শহরের ব্যস্ততম এলাকাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার স্থাপন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো এবং ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছাতক পৌর শহরের রওশন কমপ্লেক্সের সামনে সিএনজিঅটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চিকিৎসক এমরানুল বাসার অপু। সিলেটের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তিনি মারা যান। এ দুর্ঘটনাকে কেন্দ্র করেই ছাতকবাসীর এই মানববন্ধন আয়োজন করা হয়।
###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!