সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শান্তিগঞ্জ উপজেলা ব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছে দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি।

শনিবার সকাল ১১টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুরষ্কার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় সংগঠনটির সভাপতি ওবায়দুল হক মোনেমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক অপু দেবনাথের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞান বৃদ্ধি করে এবং পড়াশোনায় আগ্রহী করে তুলে। দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি দারুণ একটি কাজ করে যাচ্ছে। আমরা চাই তারা এই কাজটি চালু রাখুক। এতে উপজেলার সকল অভিভাবক তাদেরকে সহযোগিতা করবেন, আমরাও তাদের সাথে থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রভাষক শরাফত উল্লাহ, আবদুল মজিদ কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খয়ের, সমাজকর্মী ছালিক আহমদ, গণমাধ্যমকর্মী নেওয়াজ আহমেদ ও দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান।

এসময় অভিভাবক জাহাঙ্গীর আলম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, দূর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কুহিনূর রহমান নাহিদ ও সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিপন দেব সহ অভিভাবক, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ অক্টোবর এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে মেধাক্রমানুসারে ৭০ জন শিক্ষার্থীকে পুরষ্কার স্বরূপ ক্রেস্ট, সম্মানাপত্র ও বই তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!