তালামীযে ইসলামিয়ার কর্মীদের বিশুদ্ধ ইলম অর্জনের সাথে আখলাকে হাসানায় গুণান্বিত হতে হবে —
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী হলেও আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন আখেরাতের স্থায়ী জীবনের প্রস্তুতির জন্য। দুনিয়ার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আখেরাতের জীবনে নাজাত লাভই একজন মুমিনের মূল লক্ষ্য। আর চরিত্র গঠনে ছাত্রজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
তিনি বলেন, একজন মানুষ ছাত্রজীবনে যে আদর্শ গ্রহণ করে তা আমৃত্যু তার জীবনকে পরিচালিত করে। এজন্য ছাত্রসমাজকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসওয়ার ওপর জীবন গঠনে উদ্বুদ্ধ করতে তালামীযে ইসলামিয়া দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। তালামীয এমন এক ছায়াবৃক্ষ, যার সুবাতাসে লক্ষ লক্ষ ছাত্র নববী আদর্শে জীবন গঠন করেছে।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, অতীতে দেশের ছাত্রসমাজের মধ্য থেকে ইলম, আমল ও আদব ধ্বংসের নানা অপচেষ্টা চালানো হয়েছে। নববী আদর্শ থেকে বিচ্যুত করে ব্যক্তি ইজম প্রতিষ্ঠার তৎপরতা ছিল প্রবল। অথচ ইসলামে ব্যক্তি ইজমের কোনো স্থান নেই। যারা ইসলামের মধ্যে রাসূলুল্লাহ (সা.)–এর আদর্শকে পরিত্যাগ করে ব্যক্তিকেন্দ্রিক মতবাদ দাঁড় করিয়েছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। তিনি বলেন, ছাত্রজীবনে সঠিক ইলম অর্জনের বিকল্প নেই। কিন্তু ইলমের সাথে আখলাকে হাসানাহ অর্জন না হলে সেই ইলম উপকারে আসে না। এ প্রসঙ্গে তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর বাণী স্মরণ করিয়ে বলেন—“বৃষ্টির পানি বরকতপূর্ণ। এটি যখন ফুলের পাপড়িতে পড়ে সুবাস ছড়ায়, আর নাজাসাতের ওপর পড়লে দুর্গন্ধ সৃষ্টি করে। অতএব ইলম তখনই কল্যাণকর হয়, যখন তা সুন্দর চরিত্রে রূপ নেয়।
তিনি বলেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাহী কাফেলা। এই সংগঠনের কর্মীরা বিশুদ্ধ ইলম অর্জন করে আখলাকে হাসানায় নিজেদের চরিত্রকে সুশোভিত করবে এবং আউলিয়ায়ে কেরাম ও সালফে সালেহীনদের দেখানো পথে সঠিক ঈমান–আকীদা ছাত্রসমাজের মাঝে পৌঁছে দিয়ে দ্বীনের প্রহরীর ভূমিকা পালন অব্যাহত রাখবে।
সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২০ মে ২০২৬, বুধবার, উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে। অন্যান্য বক্তারা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মো. দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. মামুন আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী,বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম,সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার,সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন,সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ,সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুসহ প্রমুখ।
Leave a Reply