সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

জেলা প্রশাসকের কাছে ভুক্তভোগীর আবেদন” মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

জেলা প্রশাসকের কাছে ভুক্তভোগীর আবেদন”
মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের বিরুদ্ধে সরকারি বন্দোবস্ত পাওয়া এক শতাংশ জমি অবৈধভাবে বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের জমির দখল বজায় রাখা এবং নতুন বন্দোবস্তের আদেশ বাতিলের দাবি জানিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মো. সামছুল আলম নামের এক ব্যক্তি।
মো. সামসুল আলম মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে।

আবেদন সূত্রে জানা যায়, মধ্যনগর বাজারের এক শতাংশ বাজারভিটা সরকারি বিধি অনুযায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জমিটি ক্রয় করেন সামছুল আলম। পরে নিজ খরচে জমিতে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। প্রায় তিন মাস আগে মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ারের তাঁকে ফোন করে কার্যালয়ে ডেকে নেন। বকেয়া খাজনা পরিশোধের রসিদ সংগ্রহ এবং নথিতে সামসুল আলমের নাম অন্তর্ভুক্ত করার কথা বলে সামসুল আলমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন ভূমি কর্মকর্তা গোলাম ছারওয়ার।
তবে গত ৩ নভেম্বর সামসুল আলম ভূমি কার্যালয়ে গিয়ে গোলাম ছারওয়ারের কাছ থেকে জানতে পারেন তাঁর দখলে থাকা বন্দোবস্তকৃত জমির বন্দোবস্ত বাতিল করে মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে এম শহীদের নামে নতুন বন্দোবস্ত দেওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। পরে সামসুল আলম এম শহীদের সাথে যোগাযোগ করেন।

কিন্তু তখন এম শহীদ সামসুল আলমকে জানান, এই জমির পেছনে এম শহীদের ১০ লাখ টাকা খরচ হয়েছে। এই ১০ লাখ টাকা নগদ পরিশোধ করলে সামসুল আলমকে জমি লিখে দেওয়া হবে। তা না হলে এম শহীদ যেকোনো সময় জমিটি জোরপূর্বক দখলের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সামছুল আলম।

সামছুল আলম বলেন, এম শহীদ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ায় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁর (সামসুল) দখলীয় জমি জোরপূর্বক দখল করতে পারেন। এ ছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দেওয়া দেড় লাখ টাকাও তিনি ফেরত পাননি। এ অবস্থায় জমি বাতিল করে অন্য ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়ার আদেশ বাতিল ও নিজের দখল বজায় রাখা এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ এর বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে রিসিভ করে পরিচয় পেয়ে ফোন কেটে দেন ৷ পরে আর রিসিভ করেন নি এবং পরিবর্তিতে কলও করেন নি।

অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম ছারওয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নেওয়াতো দূরের কথা অভিযোগকারীকে আমি চিনিই না। জায়গাটি অভিযোগকারীরও না। এই জায়গা দুইজন হিন্দু ব্যক্তির নামে বন্দোবস্ত ছিলো। তারা সরকারী খাজনা না দেওয়ায় তাদের বন্দোবস্ত বাতিল করে শাহাদাত হোসেন সাগর ও আনোয়ার হোসেন নামের দুইজনকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। সাগর ও আনোয়ার এম শহীদের আত্মীয়। পূর্বের দুই জনকে বাতিল করার আগে তাদের নোটিশ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, মাইকিং করা হয়েছে। এরপর তিনি বলেন, সরকারী রাজস্ব আদায়ের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করায় আমার বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে একটি পক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!