রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চেলা নদীতে ব্রিজ নির্মান করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিন: আব্দুস সালাম আল মাদানী

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার ভিউ

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চেলা নদীতে ব্রিজ নির্মান করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিন: আব্দুস সালাম আল মাদানী

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ):
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলছেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি’র চেলা নদীর পাড়ে পূর্বচাইরগাঁও-সোনাপুর -সারপিনপাড়া এলাকায় ত্রিমাত্রিক সেঁতু নির্মান করা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় ২’ হাজার কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমান করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত করতে এলাকাবাসী এই গনজোয়ার উঠছে।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ -৫ আসনের মানুষজন অনেক অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এই অঞ্চলের মানুষের দুঃখদুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি। সবাই এলাকার মানুষের হক মেরে খেয়ে নিজেদের পকেট ভরেছে।

সালাম মাদানী প্রতিশ্রুতি দেন,তিনি নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আধুনিক দুটি হাসপাতাল নির্মান করা হবে।
এলাকা হতে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলাসহ এলাকার মানুষদের সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সকল ধরনের রাষ্ট্রিয় সেবা প্রদানে নিশ্চিত করবেন।

ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ,ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস,সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

অন্যাদের মাঝে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক এবং বিভিন্ন পর্যায়ের ২’হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সভা চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য দল থেকে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামী মনোনীত এমপি প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর হাত ধরে যোগদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!