1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
জাতীয় নির্বাচনে জমিয়তের সকল নেতাকর্মীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চান কলিম উদ্দিন আহমেদ মিলন - ছাতক নিউজ ২৪ ডট কম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আইনের ফাঁক গলে বাঁচতে পারেননি—সাড়াশব্দহীন অভিযানে ধরাশায়ী ‘মাদক সম্রাট’ সাবাজ আলী সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে শিক্ষার্থী সহ পাঁচজন নিহত অবশেষে বদলি—অভিযোগের পাহাড়ে চাপে সুনামগঞ্জের বিতর্কিত ডিসি ইলিয়াস মিয়া বিশ্বনাথে ইয়াবা ও গাঁজাসহ ধরা পড়লেন দুই নারী সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান দুর্নীতিবাজ জেলা প্রশাসকের বিদায়: হাওর বাঁধে অনিয়মে তলিয়ে গেছে ৪৫% ধান, ক্ষুব্ধ কৃষক-জনতা কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটের ডলি এমপি নির্বাচিত ছাত‌কে বিএনপি নেতা মকবুল আলী’র আর নেই,সাংসদ সদস‌্য শোক বিশ্বনাথের সৎপুর গ্রামে মালেক মিয়া স্ত্রী শানু বেগমকে গ্রে*ফ*তার করেছে পুলিশ সাগ‌রে নৌকাডুবিতে ছাতকের মুহিবুরের মৃত্যু স্বপ্ন ভাসল সাগরে, গৃহে শোকের মাতম

জাতীয় নির্বাচনে জমিয়তের সকল নেতাকর্মীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চান কলিম উদ্দিন আহমেদ মিলন

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার ভিউ

জাতীয় নির্বাচনে জমিয়তের সকল নেতাকর্মীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চান কলিম উদ্দিন আহমেদ মিলন

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন— “আমরা ছাতক–দোয়ারাবাজারের প্রত্যেক মানুষকে নিরাপদ রাখতে চাই। বিএনপি অতীতেও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না। যুগপৎ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আমাদের ভাই সংগঠন জমিয়তে ওলামায়ে ইসলামের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয় নির্বাচনের এই কঠিন সময় আপনাদের সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।” শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ছাতকস্থ দলীয় কার্যালয়ের সামনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে সংগঠনের সার্বিক অবস্থান, ভবিষ্যৎ করণীয় এবং দুই উপজেলার রাজনৈতিক বাস্তবতা তুলে ধরতে এ বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জমিয়তকে ‘যুগপৎ সংগ্রামের অগ্রণী সংগঠন’ উল্লেখ করেন মিলন বক্তৃতায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,দেশব্যাপী স্বৈরাচারের বিরুদ্ধে চলমান যুগপৎ আন্দোলনে জমিয়তের ভাইয়েরা প্রথম সারিতে ছিলেন। গ্রেফতার—হামলা—নির্যাতনের ভয় উপেক্ষা করে তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছেন। দেশের এই সংকটকালে ইসলামী মূল্যবোধ, ন্যায়–ইনসাফ এবং জনগণের কল্যাণে যারা বিশ্বাস রাখেন—তারা অবশ্যই পরিবর্তনের পক্ষে দাঁড়াবেন।” তিনি আরও বলেন যে, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার সময় মাদ্রাসা, আলেম সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ইসলামী মূল্য–বোধ রক্ষা এবং উলামায়ে কেরামের যথাযথ সম্মান নিশ্চিত করবে বিএনপি সরকার।“দেশকে সত্যিকার অর্থে ইসলামপন্থী, আলেম–বন্ধব এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে আমরা বদ্ধপরিকর,”—যোগ করেন মিলন।
সভায় জমিয়ত নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য মতবিনিময় সভায় জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বিএনপি প্রার্থীকে নৈতিক ও সংগঠনিক সমর্থন জানান। তারা বলেন, দেশের সাপেক্ষ রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং জনগণের মৌলিক দাবিগুলো প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন যে আন্দোলন চলছে—সেই আন্দোলনের স্বার্থেই এ নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সভায় উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—সুনামগঞ্জ জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান,জেলা জমিয়তের সহ–সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল ফজল,ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ–সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী,
সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান,
দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম,সহ–সভাপতি এম এ সাঈদ, আব্দুল আজিজ,ছাতক উপজেলা জমিয়তের সহ–সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমেদ,দোয়ারাবাজার উপজেলা জমিয়তের কোষাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন,
সহ–সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম,যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,যুব জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহ তাহমিদুস সালাম,উত্তর খুরমা ইউনিয়ন জমিয়তের আহবায়ক মির্জা জুবায়ের আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ একে একে বক্তব্যে বলেন—ছাতক–দোয়ারাবাজারের মানুষ ধর্মীয় মূল্যবোধে আস্থাশীল, শান্তিপ্রিয়, এবং ন্যায়বিচারপ্রত্যাশী। এই জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণে অতীতে যেভাবে বিএনপি পাশে ছিল, ভবিষ্যতেও তেমন ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনেকেই বলেন যে, আলেম সমাজের সম্মান রক্ষা, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করতে বিএনপি একমাত্র গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যাপক উপস্থিতি সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিমসহ ছাত্রদল ও যুবদলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, ছাতক–দোয়ারাবাজারে দীর্ঘদিন ধরেই বিএনপি গণমানুষের পক্ষে কাজ করে আসছে। বিগত সময়ে দমন–পীড়ন, গ্রেফতার–নির্যাতন ও মামলা–হামলার মধ্যেও দলীয় নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন। তারা বিশ্বাস করেন, এই নির্বাচনে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেবে এবং ধানের শীষকে বিজয়ী করবে।
ছাতক–দোয়ারাবাজারে মিলনের জনপ্রিয়তা ও নির্বাচনী গতিপ্রকৃতি

ছাতক–দোয়ারাবাজারে কলিম উদ্দিন আহমেদ মিলনের জনপ্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অতীতে এমপি থাকাকালে উন্নয়নমূলক কর্মসূচি, শিক্ষা–ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, বন্যা–দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তাকে এখনো জনগণের কাছে পরিচিত মুখ করে রেখেছে।
নির্বাচনীতেও তার সক্রিয় উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং বিরোধীদলীয় আন্দোলনে অবদান তাকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে এনেছে। জমিয়তের মতো ধর্মভিত্তিক সংগঠনের সমর্থনও তাকে আরো সহায়ক শক্তি দেবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
মতবিনিময় সভায় ঐক্য-সংহতির আহ্বান মিলন সভায় সবাইকে আহ্বান জানিয়ে বলেন—“আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই এলাকায় ধানের শীষই বিজয়ী হবে। আপনারা সবাই ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় আমাদের পাশে থাকবেন—এই আশাই করি।”সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং জাতির শান্তি, দেশের সুষ্ঠু নির্বাচন, ছাতক–দোয়ারাবাজারের মানুষের কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!